
ছাত্রলীগ নেতার ‘হুমকির’ পর নিরাপত্তাহীনতার অভিযোগ তুলেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) দোলন-চাঁপা হলের পদত্যাগকারী প্রভোস্ট সিরাজাম মনিরা। এ জন্য নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বারবার আবেদন করেছেন তিনি। গত শুক্রবার তিনি এই আবেদন করেছেন বলে জানা গেছে।
আবেদনে সিরাজাম মনিরা লিখেছেন, ‘বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবের দ্বারা লাঞ্ছিত হয়ে ও তাঁর দেওয়া জীবননাশের প্রকাশ্য হুমকির মুখে ১৫ ডিসেম্বর এ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল দোলন-চাঁপা এর প্রভোস্ট পদ থেকে আমি ও চারজন হাউস টিউটর একসঙ্গে পদত্যাগ করতে বাধ্য হয়েছি।
সিরাজাম মনিরা আরও লিখেছেন, ‘১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীতে জাককানইবি পরিবার থেকে আমার সহকর্মীগণের প্রোটেকশনে আমি যখন পুষ্পস্তবক অর্পণ করতে যাই তখন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবের পাশে দাঁড়িয়ে থাকা তাঁর দুজন সঙ্গী অশ্লীল অঙ্গভঙ্গি করে আমার দিকে তাকিয়ে অট্টহাসি হাসে।’
সিরাজাম মনিরা বলেছেন, ‘আমার পক্ষে এই নোংরা ইঙ্গিতপূর্ণ অপমান সহ্য করা সম্ভব হচ্ছিল না। আমার সহকর্মীরা এই জিঘাংসা দেখে আমাকে তাড়াতাড়ি বাসায় রেখে যান। তারপর থেকে আমি লক্ষ করেছি যে কতিপয় শিক্ষার্থী বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে আমার বাসার দিকে নজর রাখছে। রাকিব ও তাঁর সঙ্গীদের প্রকাশ্য হুমকির মুখে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এখন আমি কার্যত বাসায় বন্দী। এ অবস্থায় বিষয়টি বিবেচনা করে আমার নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।’
সিরাজাম মনিরা আরও বলেন, ‘বর্তমান পরিস্থিতি নিয়ে আমি খুবই অসুস্থতা অনুভব করছি। আমার কথা বলতে খুবই কষ্ট হচ্ছে।’
ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব এ বিষয়ে বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে একটি মহল এসব কাজ করছে। সম্পূর্ণ মিথ্যা অভিযোগের ভিত্তিতে আমার বিরুদ্ধে আবেদন করছে।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৪ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫