
গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ (অর্ধেক) ভাড়ার বিষয়ে সুস্পষ্টভাবে সিদ্ধান্ত নিতে বগুড়ায় কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক (ডিসি) মো. জিয়াউল হক। গত বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভায় এই কমিটি গঠন করা হয়।
সাত দিনের মধ্যে বগুড়ায় শিক্ষার্থীদের গণপরিবহনে (আন্তজেলা বাস) হাফ (অর্ধেক) ভাড়ার বিষয়ে সুস্পষ্টভাবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে এই কমিটি।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাহউদ্দিন আহম্মেদের নেতৃত্বে এ কমিটি পরিচালিত হবে। কমিটিতে জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টরসহ হাইওয়ে পুলিশ, বিআরটিএ, মোটর মালিক গ্রুপ ও মোটর শ্রমিক গ্রুপের সদস্যরাও সমন্বিতভাবে কাজ করবেন।
সভায় জেলা পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন। তাঁরাও শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়ার বিষয়ে নীতিগতভাবে মত পোষণ করেন। তবে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানান পরিবহন মালিক-শ্রমিক নেতারা।
জেলা প্রশাসকের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বগুড়ার এসপি সুদীপ কুমার চক্রবর্তী প্রমুখ।
ডিসি মো. জিয়াউল হক জানান, বগুড়া থেকে সারা দেশে শিক্ষার্থীদের সুবিধায় একটি দৃষ্টান্ত তৈরি হতে পারে। এ জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করা হবে। তবে শিক্ষার্থীদের পরিচয়ে অন্য কেউ হাফ ভাড়া নিয়ে বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫