বাইক চালানো শুধু গভীর আবেগ বা উদ্দামতার বিষয় নয়, এটি একটি লাইফস্টাইল। বাইকে দীর্ঘ পথ ভ্রমণের আনন্দের কাছে পৃথিবীর কোনো কিছুরই তুলনা হয় না—এমন কথা পৃথিবীর বহু বিখ্যাত বাইক রেসার বলে গেছেন বিভিন্ন সময়। আমরা যারা বাইক ভালোবাসি, তারা সাধারণত বাইকে দীর্ঘ ভ্রমণে আনন্দ পাই। দীর্ঘ ভ্রমণ মানে দীর্ঘ সময় হাইওয়েতে থাকা। ফলে বাইক রাইডের সময় বিভিন্ন বিষয় বিবেচনায় রেখে সতর্ক থাকতে হয়। বলে রাখা ভালো, মানসিক প্রশান্তি ছাড়া বাইকিং করা সম্ভব নয়। হাইওয়ে রাইডিং টিপস মনে রাখুন:
প্রাথমিক চেকআপ
সঙ্গে যা নেওয়া দরকার
যা বিবেচনায় রাখতে হবে
হাইওয়েতে মোটরসাইকেলের সিসি
সাধারণত হাইওয়েতে কম সিসির মোটরসাইকেল না চালানোই ভালো। এর মানে এই নয় যে হাইওয়েতে কম সিসির মোটরসাইকেল চালানো যাবে না।
হাইওয়েতে সহজে বাইক নিয়ন্ত্রণ অনেক বেশি জরুরি, যা সাধারণত কম সিসির মোটরসাইকেলে থাকে না। খেয়াল করে দেখবেন, কম সিসির বাইকগুলোতে সিঙ্গেল ডিস্ক ব্রেকিং সিস্টেম থাকলেও এবিএস থাকে না। ফলে মোটরসাইকেল নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে যায়।
উচ্চ সিসির মোটরসাইকেল মানে এই নয় যে সড়কে গতির ঝড় উঠবে। এ ধরনের মোটরসাইকেলে ব্রেকিং সিস্টেম, চাকার আকার, ইঞ্জিনের শক্তি থেকে শুরু করে ছোটখাটো সব বিষয়ে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। ফলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণও সহজ হয়। কমে যায় সড়কে দুর্ঘটনার পরিমাণও। সে জন্য চেষ্টা করবেন একটি উচ্চ সিসির মোটরসাইকেল নিয়ে হাইওয়েতে চলাচল করার।
মোটরবাইক সম্পর্কিত আরও পড়ুন:

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫