
এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ড ও হতাহতের জন্য দায়ী চার সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অবিলম্বে কঠোর শাস্তি এবং হতাহত ব্যক্তিদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে। এ দাবি জানিয়েছে পরিবেশ ও নাগরিক অধিকারবিষয়ক ১২টি স্বেচ্ছাসেবী সংগঠন।
দুর্ঘটনার দুই মাস (৬০ দিন) পূর্তিতে গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনগুলোর নেতারা এ দাবি জানান। ১২টি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক আশীষ কুমার দে বিবৃতিতে সই করেন। প্রধানমন্ত্রী প্রতিশ্রুত আধুনিক নৌ যোগাযোগব্যবস্থা প্রতিষ্ঠায় নৌ-দুর্ঘটনা প্রতিরোধ অপরিহার্য উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, কোনো দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি না হলে ঘটনার পুনরাবৃত্তি ঘটতেই থাকবে। দুর্ঘটনার পর গঠিত সরকারি-বেসরকারি একাধিক তদন্ত কমিটির প্রতিবেদনে মালিক, মাস্টার, চালকসহ ১২ জনকে দায়ী করা হয়েছে। যাঁদের মধ্যে চারজন সরকারি কর্মকর্তা রয়েছেন। তাঁরা হলেন, এমভি অভিযান-১০ লঞ্চের ফিটনেস পরীক্ষাকারী কর্মকর্তা নৌপরিবহন অধিদপ্তরের সদরঘাট কার্যালয়ের প্রকৌশলী ও জাহাজ জরিপকারক মো. মাহবুবুর রশীদ ও পরিদর্শক মোহাম্মদ হাবিবুর রহমান এবং বিআইডব্লিউটিএর ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক (নৌ নিরাপত্তা ও ট্রাফিক) জয়নুল আবেদিন ও পরিবহন পরিদর্শক দীনেশ কুমার সাহা। অথচ দুর্ঘটনার দুই মাসেও দায়ী সরকারি কর্মকর্তারা বিচারের আওতায় আসেননি। এ ছাড়া অগ্নিকাণ্ডে হতাহত ব্যক্তিদের পরিবার আজও কোনো ক্ষতিপূরণ পায়নি।
গত বছরের ২৩ ডিসেম্বর দিবাগত মধ্যরাতে ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। এতে অর্ধশতাধিক মানুষ নিহত ও অর্ধশত মানুষ নিখোঁজ হন। গুরুতর দগ্ধ হন ৭২ জন।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫