নিজ জেলার চলমান কিছু উন্নয়ন প্রকল্প দেখতে এবং স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করতে সাত দিনের সফরে কিশোরগঞ্জে গেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল শুক্রবার বিকেলে বাংলাদেশ বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে রাষ্ট্রপ্রধান তাঁর পৈতৃক বাসভবন মিঠামইনে পৌঁছান। তাঁর স্ত্রী রাশিদা খানম এবং বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সঙ্গে রয়েছেন।
প্রায় দুই বছর আগে মহামারি কোভিড-১৯ প্রাদুর্ভাবের পর এটি নিজ শহরে রাষ্ট্রপতির প্রথম সফর। রাষ্ট্রপতিকে স্বাগত জানান রাজনৈতিক নেতা, স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এখানে জেলা পরিষদের নতুন ডাক বাংলোয় রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়।
আবদুল হামিদ কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় সপ্তাহব্যাপী কর্মসূচির প্রথম দিনে ঘোড়াউত্রা নদীর ওপর নির্মাণাধীন সেতু পরিদর্শন করেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫