
কুমিল্লা সিটি কপোরেশনের (কুসিক) নির্বাচনে ২৭টি ওয়ার্ডের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করেছেন কাউন্সিলর প্রার্থীরা। এর মধ্যে দুটি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ও ২৫টিতে ভোটে সাধারণ কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ৯টি সংরক্ষিত আসনে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী।
এদিক ২৭টি সাধারণ আসনের মধ্যে আওয়ামী লীগের ২১ জন, বিএনপির অনুসারী ৪ জন ও জামায়াতের অনুসারী ২ জন রয়েছেন। এ ছাড়া সংরক্ষিত ৯ আসনে বিজয়ী কাউন্সিলরের মধ্যে একজন স্বতন্ত্র, একজন বিএনপির অনুসারী আর বাকি ৭ জন আওয়ামী লীগের অনুসারী। এদের মধ্যে দুটিতে তৃতীয়বার, চারটিতে দ্বিতীয়বার ও ৩টিতে নতুন মুখ নির্বাচিত হয়েছেন।
সাধারণ আসনের বিজয়ী কাউন্সিলরদের মধ্যে ১ নম্বর ওয়ার্ডের কাজী গোলাম কিবরিয়া ও ৮ নম্বর ওয়ার্ডে মো. একরাম হোসেন বাবু জামায়াতে ইসলামীর অনুসারী।
এদিকে আওয়ামী লীগের অনুসারী কাউন্সিলরদের মধ্য ২ নম্বর ওয়ার্ডে গোলাম সারোয়ার, ৩ নম্বরে সরকার মাহমুদ জাবেদ, ৪ নম্বরে মো. নাছির উদ্দিন নাজিম, ৫ নম্বরে বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী সৈয়দ রায়হান, ৬ নম্বরে মো. আমিনুল ইকরাম, ৭ নম্বরে আব্দুর রহমান, ৯ নম্বরে জমির উদ্দিন খান জম্পি, ১০ নম্বরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী মঞ্জুর কাদের মনি, ১১ নম্বরে হাবিবুর আল আমিন সাদী, ১২ নম্বরে কাজী জিয়াউল হক, ১৪ নম্বরে আবুল কালাম আজাদ হাসেম, ১৬ নম্বরে জাহাঙ্গীর হোসেন বাবুল, ১৭ নম্বরে হানিফ মাহমুদ, ১৮ নম্বরে শওকত আকবর, ২০ নম্বরে মো. আনোয়ার হোসেন, ২২ নম্বরে মো. আজাদ হোসেন, ২৩ নম্বরে মো. আনিসুজ্জামান আনিস, ২৫ নম্বরে মো. এমদাদ উল্লাহ, ২৬ নম্বরে মো. আব্দুস সাত্তার ও ২৭ নম্বর ওয়ার্ডে মো. আবুল হাসান জয় পেয়েছেন। এ ছাড়া ১৫ নম্বর ওয়ার্ডে জয় পাওয়া সাইফুল বিন জলিল বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে ছিলেন।
এদিকে বিএনপির অনুসারী কাউন্সিলরদের মধ্যে ১৩ নম্বর ওয়ার্ডে রাজিউর রহমান, ১৯ নম্বরে মো. রেজাউল করিম, ২১ নম্বরে কাজী মাহবুবুর রহমান ও ২৪ নম্বর ওয়ার্ডে মো. মহিবুর রহমান তুহিন জয় পেয়েছেন।
এ ছাড়া আওয়ামী লীগ অনুসারী সংরক্ষিত নারী কাউন্সিলরদের মধ্যে ১ নম্বর ওয়ার্ডে কাউছারা বেগম সুমি, ২ নম্বরে নাদিয়া নাসরিন, ৩ নম্বরে উম্মে কুলসুম, ৫ নম্বরে নূর জাহান আলম পুতুল, ৬ নম্বরে নেহার বেগম, ৮ নম্বরে ফারহানা পারভিন ও ৯ নম্বর ওয়ার্ডে শাহিন আক্তার নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ৪ নম্বরে ওয়ার্ডে বিএনপির অনুসারী রুমা আক্তার সাথী ও ৭ নম্বরে ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা আক্তার জয় পেয়েছেন।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫