এটিএন বাংলায় শুরু হয়েছে নতুন মেগা ধারাবাহিক নাটক ‘লাভ রোড’। প্রতি সপ্তাহের মঙ্গল থেকে বুধবার রাত ৮টা ৪০ মিনিটে দেখা যাচ্ছে নাটকটি। ড. মাহফুজুর রহমানের গল্প ভাবনায় নাটকটি লিখেছেন ইউসুফ আলী খোকন, পরিচালনায় বি ইউ শুভ। অভিনয় করছেন ডলি জহুর, শহীদুজ্জামান সেলিম, আব্দুল্লাহ রানা, শহীদুল আলম সাচ্চু, মনিরা মিঠু, মারজুক রাসেল, জেবা জান্নাত, সৌমীসহ অনেকই।
লাভ রোড নাটকের গল্প তৈরি হয়েছে বিভিন্ন পেশার বেশ কিছু চরিত্রকে ঘিরে। তাদের কেউ মানসিক চিকিৎসক, কেউ করপোরেট জব করে, কেউ গায়ক, কেউ মডেল। তারা সবাই কোনো না কোনো স্বপ্নের পেছনে ছুটছে। এতে রাশা চরিত্রে আছেন সৌমী, যে কাজ করে মালেকের (মারজুক রাসেল) অফিসে। মালেক ক্লায়েন্টকে পটাতে বাবার বয়সী লোকের সঙ্গে ডেট করতে পাঠায় রাশাকে। রবিন খান (শহীদুজ্জামান সেলিম) নামের এই ক্লায়েন্ট সবকিছুর বিনিময়ে রাশার সময়টা কিনতে চায়।
অন্যদিকে অর্ক নিজেকে সংগীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। প্রতি সন্ধ্যায় কফি শপে গান করে সে।
সায়না নামের আরেক চরিত্রকে দেখা যাবে, যে চরিত্রে আছেন স্নিগ্ধা। কয়েকজন তরুণীকে নিয়ে সায়না একটি প্রতিষ্ঠান খুলেছে। যেখানে মেয়েদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সায়না, রাশা, আফ্রি, রাতুল, অর্ক—এই পাঁচ বন্ধু সন্ধ্যার পর মিলিত হয় কফি শপে। সেখানে দুই প্রবীণ মিস্টার ও মিসেস সাত্তারের সঙ্গে পরিচয় হয় তাদের। এ রকম চমকপ্রদ নানা চরিত্রের আগমনে জন্ম নেয় ভিন্ন ভিন্ন গল্প, যারা হয়ে ওঠে মূল গল্পের অংশ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫