
করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় দিনাজপুরের বিরামপুরে মাধ্যমিক বিদ্যালয়ের ১৬৪ জন শিক্ষার্থীর বাল্যবিবাহ হয়েছে। এ তথ্য জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের। তবে, সচেতনমহল মনে করেন এর সংখ্যা আরও বেশি হতে পারে।
মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০২০ সালে থেকে সারা দেশে লকডাউনে বন্ধ থাকাকালে উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষার্থীদের বাল্যবিবাহের তথ্য চাওয়া হয়েছিল। এ সময় উপজেলার ৬৪টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ২০টি হাইস্কুল ও মাদ্রাসা বাল্যবিবাহের তথ্য প্রদান করে। এর মধ্যে ষষ্ঠ শ্রেণির ৬ জন, সপ্তম শ্রেণির ১৯ জন, অষ্টম শ্রেণির ৩৬ জন, নবম শ্রেণির ৩৪ জন ও দশম শ্রেণির ৬৯ জন শিক্ষার্থীর বাল্যবিবাহ হয়। এ ছাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২০২১ সালে মোহনপুর উচ্চবিদ্যালয়ের সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর বাল্যবিবাহ হয়।
জানা গেছে, অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বাল্যবিবাহের তথ্য গোপন করে। বিয়ে হওয়া শিক্ষার্থীর তথ্যকে ওই ফরম্যাটে বাল্যবিবাহ না দেখিয়ে ড্রপ-আউট বা অন্য কোনো অপশন দেখিয়ে তথ্য জমা দেয়। এ রকম তথ্য দেওয়া কোনো কোনো প্রতিষ্ঠানের ২০ থেকে ৪৫ জন্য শিক্ষার্থীর বাল্যবিবাহের ঘটনা ঘটেছে।
বিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূর আলম মোবাইল ফোনে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একটি ফরম্যাটের মাধ্যমে বাল্যবিবাহের তথ্য চাওয়া হয়েছিল। সেখানে ১৬৪ জন শিক্ষার্থীর বাল্যবিবাহের খবর পাওয়া গেছে। কোনো প্রতিষ্ঠান যদি বাল্যবিবাহের তথ্য গোপন করে, তাহলে যাচাই করার জন্য পুনরায় তথ্য নেওয়া হবে।
বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে বিরামপুর উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করে বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। তবে, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বাল্যবিবাহ-সংক্রান্ত তথ্য সরকারকে না দিয়ে থাকলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৯ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫