‘আগামীকাল’ সিনেমায় আপনার অভিনীত চরিত্রটি নিয়ে বলুন?
আমার অভিনীত চরিত্রটির নাম শাফায়েত। এ ছাড়া মম করছে রুপা ও সূচনা আজাদ আছে অবন্তি চরিত্রে। ত্রিভুজ প্রেমের গল্প। দুই মেয়ের প্রতিহিংসার মুখে পড়ি আমি।
সেটা কেমন?
অন্য আট-দশটা সাধারণ মানুষের মতোই আমার চরিত্র। ডাক্তারি পড়ছি। একটা সময় সম্পর্কে জড়িয়ে পড়ি। বাবা যাঁর চাকরি করেন, তাঁর মেয়ের সঙ্গেই প্রেম হয়ে যায়। এর মধ্যে অনেকের আগমন ঘটে। ঘটতে থাকে নানা ঘটনা। এটা আসলে ডার্ক থ্রিলার গল্প। আমার ক্যারেক্টারটা ইনোসেন্ট। বিভিন্ন জায়গায় সে ট্র্যাপ হতে থাকে।
সিনেমাটি করার কারণ কী কী?
পরিচালক অঞ্জন আইচের সঙ্গে আমার দীর্ঘদিনের সুসম্পর্ক। তা ছাড়া সিনেমার গল্প, নির্মাণ-ভাবনা ভালো লেগেছে। ওনার সঙ্গে আরও দুটি সিনেমার কাজ করছি। দুটি সিনেমারই শুটিং প্রায় শেষের দিকে।
দুই নায়িকাকে নিয়ে বলুন?
আমার চেয়েও মমর চরিত্রটা পাওয়ারফুল। ২০০৭ সালে ‘দারুচিনি দ্বীপ’ সিনেমার মাধ্যমে আমরা প্রথম কাজ করি। তবে এবারই প্রথম জুটি বাঁধলাম। ওর কাছ থেকে ঠিকঠাক অভিনয়টা পাবে দর্শক। নায়িকা সূচনা নবাগত। ওর চরিত্রটাও চ্যালেঞ্জিং।
আপনার অন্য সিনেমাগুলো থেকে কীভাবে এই সিনেমাকে আলাদা করবেন?
সিনেমাটি আলাদা করে দেখার পক্ষে আমি নই। গল্পটাকে উপজীব্য করে বিভিন্ন চরিত্রের আগমন ঘটেছে। এই সিনেমার প্রেক্ষাপট সুন্দর। যেকোনো দর্শক তৃপ্তির ঢেকুর তুলে হল থেকে বের হবেন।
এখন তো লার্জার দ্যান লাইফ ধাঁচের সিনেমার চাহিদা বেশি। সেখানে এই সিনেমার অবস্থান কোথায়?
এখন প্রেক্ষাপটটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। বাঙালিরা গল্প দেখতে ভালোবাসেন। কলকাতার দেব সর্বশেষ করলেন ‘কিশমিশ’। আমাদের সুপারস্টার শাকিব খান এবার ‘গলুই’ নিয়ে এসেছেন। আমি নিজেও নায়কের চেয়ে বেশি অভিনেতা হয়ে উঠতে চাইছি। আমার আরও কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। সবই অভিনয়কেন্দ্রিক।
নিজের ক্যারিয়ার গ্রাফ কীভাবে দেখছেন?আমি এখনো সন্তুষ্ট হতে পারিনি। প্রথম যখন সিনেমায় আসি, গল্পটাও ভালো করে শুনতাম না, নির্মাতাদের ওপরই আস্থা রাখতাম। এখন প্রথমে গল্পটা শুনি। গল্প ভালো লাগেনি এমন অনেক সিনেমা গত দেড় বছরে বিনয়ের সঙ্গে ছেড়ে দিয়েছি।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
২৩ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫