
জয়পুরহাটের ক্ষেতলালে চায়ের দোকান থেকে ২০০ টাকা চুরির অভিযোগে আনিকা আক্তার নামের (৯) বছর বয়সের এক মেয়েকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। গত শনিবার বিকেলে উপজেলার ধনতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই দিন রাতেই মামলা করেন নির্যাতিত ছাত্রীর দাদা। এরপর রাতেই এ ঘটনায় অভিযুক্ত দোকানি বেলী বেগমকে গ্রেপ্তার করে ক্ষেতলাল থানার পুলিশ।
নির্যাতনের শিকার আনিকা আক্তার ধনতলা বাজার এলাকার আনিসুর রহমানের মেয়ে। সে স্থানীয় সমান্তাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। গ্রেপ্তারকৃত বেলী বেগম ধনতলা বাজার এলাকার আবু বক্কর সিদ্দিকের স্ত্রী।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধনতলা বাজারের চা বিক্রেতা বেলী বেগম। তিনি ঘটনার সময় চা বিক্রি করছিলেন। এমন সময় তাঁর ক্যাশ বাক্স থেকে ২০০ টাকা চুরি হওয়ার অভিযোগে সন্দেহ করেন আনিকাকে।
ওই সময় আনিকা তাঁর চায়ের দোকানের পাশে ঘোরাঘুরি করছিল। বেলী বেগম বাজারের পাশে একটি গাছের সঙ্গে বেঁধে আনিকার ওপর নির্যাতন করেন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে আনিকা টাকা চুরি করেনি বলে বারবার আকুতি-মিনতি করতে থাকে। স্থানীয় একজন ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) দিলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। এ বিষয়ে রাতেই আনিকার দাদা আলম হোসেন বাদী হয়ে মামলা করেন।
এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মণ্ডল বলেন, রাতেই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। নির্যাতনের বিষয়ে একটি মামলা হয়েছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫