ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’তে ভিকি জাহেদের ‘রেডরাম’ ওয়েব ফিল্ম দিয়ে ব্যাপক আলোচিত হয়েছেন আফরান নিশো। ফিল্মটিতে নিশো গোয়েন্দা পুলিশের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন। সেই রেশ কাটতে না-কাটতেই এই তারকা নতুন ওয়েব সিরিজে নাম লেখালেন। ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের ‘কাইজার’ সিরিজে অভিনয় করছেন নিশো। পরিচালনা করছেন তানিম নূর।
চতুর্থ বছর পূর্তিতে গত বছর ২০টি অরিজিনালস ওয়েব সিরিজের ঘোষণা দিয়েছিল হইচই। জানানো হয়, এর মধ্যে পাঁচটি কনটেন্ট নির্মাণ করবেন বাংলাদেশের পাঁচ নির্মাতা। তারই একটি নির্মাণ করবেন বাংলাদেশের তানিম নূর। কেন্দ্রীয় চরিত্রে আছেন নিশো।
কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল হইচইয়ের ঘোষিত ওয়েব সিরিজ ‘কাইজার’ নিয়ে। সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে অনেক কথা শোনা গেলেও অবশেষে জানা গেল সিরিজটির কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ ‘কাইজার’-এর নামভূমিকায় অভিনয় করছেন নিশো।
বুধবার থেকে রাজধানী ঢাকায় শুরু হয়েছে শুটিং। শুধু ঢাকা নয়, ঢাকার বাইরেও বিভিন্ন লোকেশনে এর চিত্রায়ণ হবে ২০ দিনের মতো।
আফরান নিশো বলেন, ‘একদমই ভিন্ন এক চরিত্রে দর্শক আমাকে দেখতে পাবেন, একেবারেই নতুন লুক। আমি অভিনয় করব একজন গোয়েন্দার ভূমিকায়, ‘কাইজার’-এর নামভূমিকায়। এর বেশি কিছুই বলতে চাই না।’
এর আগে ‘কাইজার’ সম্পর্কে ধারণা দিতে গিয়ে হইচই জানিয়েছিল, হোমিসাইড ডিটেকটিভ কাইজার চৌধুরী। পেশায় পুলিশ, কিন্তু রক্ত দেখলেই ভয় পান এই গোয়েন্দা।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫