১। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর স্ত্রী দেশটির ফার্স্ট লেডি ব্রিজিত ম্যাখোঁর কোন পরিচয় নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে?
উত্তর: লিঙ্গ-পরিচয়।
২। ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিজিত ম্যাখোঁকে নিয়ে সমালোচনাকারীরা কী বলছেন?
উত্তর: ব্রিজিত ম্যাখোঁ একজন ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামী নারী। জন্মের সময় তিনি পুরুষ ছিলেন।
৩। দুর্নীতির অভিযোগে দক্ষিণ কোরিয়ার কাকে ২২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল?
উত্তর: সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন হাইকে।
৪। কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন হাইয়ের বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হয়েছিল?
উত্তর: ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণসহ ১৮টি অভিযোগ আনা হয়েছিল।
৫। ‘ওমিক্রন’ রুখতে টিকার পাশাপাশি মুখে খাওয়ার কোন ওষুধের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র?
উত্তর: ১২ এবং এর বেশি বয়সীদের জন্য ফাইজারের ওষুধ ‘প্যাক্সলোভিদ’-এর অনুমোদন দিয়েছে।
৬। ফাইজারের পর যুক্তরাষ্ট্র মুখে খাওয়ার দ্বিতীয় কোন ওষুধের অনুমোদন দিয়েছে?
উত্তর: মের্কের তৈরি করোনার ওষুধ।
৭। মের্কের ওষুধের বিশেষত্ব কী?
উত্তর: হাসপাতলে ভর্তির প্রয়োজনীয়তা প্রায় ৫০ শতাংশ কমায়।
৮। তালেবান ক্ষমতা দখলের পর সাম্প্রতিক কাল পর্যন্ত আফগানিস্তানে কত জন সাংবাদিক চাকরি হারিয়েছেন?
উত্তর: ৬ হাজার ৪০০ সাংবাদিক।
৯। নেটভিত্তিক সাতটি গোয়েন্দা কোম্পানিকে নিষিদ্ধ করেছে কোন কোম্পানি?
উত্তর: ফেসবুকের মূল কোম্পানি ‘মেটা প্ল্যাটফর্মস’।
১০। ‘মিস ইউনিভার্স’-এর ৭০তম আসরের মুকুট জিতে নিয়েছেন কে?
উত্তর: ভারতের পাঞ্জাবের ২১ বছরের তরুণী হারনাজ সান্ধু।
১১। যুক্তরাষ্ট্রে সম্মানজনক ‘কিডস্ক্রিন অ্যাওয়ার্ডস’-এর জন্য মনোনয়ন পেয়েছে বাংলাদেশের কোন শিশুতোষ অনুষ্ঠান?
উত্তর: সিসিমপুর।
১২। কোন বক্সার করোনার টিকাকে ‘না’ বলে না-ফেরার দেশে চলে গেছেন?
উত্তর: বেলজিয়ামের সবচেয়ে শক্তিশালী বক্সার ফ্রেডেরিক সিনিস্তা।
১৩। পশ্চিমা দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টির জন্য কে চীনকে দায়ী করছেন?
উত্তর: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
১৪। ২০২২ অর্থবছরে যুক্তরাষ্ট্র সামরিক খাতে কত ব্যয় করবে?
উত্তর: ৭৭ হাজার কোটি মার্কিন ডলার।
১৫। যুক্তরাষ্ট্রে ২০২১ অর্থবছরের তুলনায় ২০২২ অর্থবছরে সামরিক খাতে ব্যয় কত শতাংশ বাড়ানো হয়েছে?
উত্তর: ৫ শতাংশ।
১৬। চিলির সবচেয়ে বিপজ্জনক সক্রিয় আগ্নেয়গিরি ‘ভিয়ারিকা’তে প্রথমবারের মতো উড়ে বেড়ানোর রেকর্ড করেছেন কে?
উত্তর: চিলির বিমানবাহিনীর সাবেক পাইলট সেবাস্তিয়ান আলভারেজ।
১৭। চিলির স্থানীয় আদিবাসী মাপুচেরা সক্রিয় আগ্নেয়গিরি ‘ভিয়ারিকা’কে কী বলে থাকেন?
উত্তর: ‘দ্য ডেভিলস হাউস’।
১৮। সম্প্রতি কলকাতার ৩৯তম মেয়র হিসেবে শপথ নিয়েছেন কে?
উত্তর: পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের নেতা ফিরহাদ হাকিম।
১৯। দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে সম্প্রতি সোমালিয়ার প্রেসিডেন্ট মোহামেদ আব্দুল্লাহি মোহামেদ কাকে বরখাস্ত করেছেন?
উত্তর: সোমালিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মেদ হুসেইল রুবলকে।
২০। আগস্টে ক্ষমতা গ্রহণের পর তালেবান-সরকার ইতিমধ্যেই নারীদের বিরুদ্ধে কোন নেতিবাচক পদক্ষেপ নিয়েছে?
উত্তর: ‘নারীবিষয়ক মন্ত্রণালয়’ বাতিল করেছে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫