দক্ষিণী তারকা জুনিয়র এনটিআরের অভিনয় ভীষণ পছন্দ করেন জাহ্নবী কাপুর। স্বপ্ন ছিল তাঁর সঙ্গে কোনো সিনেমায় কাজ করার। জুনিয়র এনটিআরকে ফোন করে সেই ইচ্ছার কথাও জানিয়েছিলেন জাহ্নবী। অবশেষে সেই সুযোগ এল অভিনেত্রীর কাছে। দক্ষিণী নির্মাতা করতালা শিবের পরবর্তী সিনেমায় অভিনয় করবেন জাহ্নবী। আর তাতে তাঁর নায়ক হবেন তেলুগু সুপারস্টার জুনিয়র এনটিআর।
শোনা যাচ্ছে, অ্যাকশননির্ভর এ সিনেমার নাম এখনো ঠিক হয়নি। প্রাথমিকভাবে ‘এনটিআর ৩০’ নাম দিয়েই সিনেমার কাজ এগিয়ে নিচ্ছেন নির্মাতা, পরবর্তী সময়ে বদলানো হবে নাম। এটি মূলত তেলুগু হলেও সিনেমাটি সর্বভারতীয় হিসেবে রূপদানের পরিকল্পনা রয়েছে পরিচালকের। তাই বলিউডসহ ভারতের অন্যান্য ইন্ডাস্ট্রি থেকেও অভিনয়শিল্পী নেওয়ার ইচ্ছা তাঁর। সে কারণেই সিনেমার নায়িকা হিসেবে নেওয়া হয়েছে জাহ্নবীকে।
তবে এখনই সিনেমাটি সম্পর্কে তেমন কিছু জানাতে চাইছেন না পরিচালক-প্রযোজক। শিগগির জুনিয়র এনটিআর ও জাহ্নবীর একটি ফটোশুট করার পর পুরো বিষয়টি বিস্তারিত জানাবেন। জানা গেছে, ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে শুটিং। ছয়-সাত মাসের মধ্যেই যাবতীয় কাজ শেষ হবে। সব ঠিক থাকলে আগামী বছরের এপ্রিলে মুক্তি পাবে সিনেমাটি।
২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি হয়েছিল শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুরের। বক্স অফিসে সিনেমাটি তেমন সাফল্য না পেলেও জাহ্নবীর কিউটনেস আর অভিনয়দক্ষতা মন জয় করেছিল। এরপর ‘গুঞ্জন সাক্সেনা’, ‘রুহি’, ‘গুড লাক জেরি’, ‘মিলি’সহ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন জাহ্নবী। কিন্তু বক্স অফিসে তাঁর কোনো সিনেমাই আলোড়ন তৈরি করতে পারেনি। একের পর এক ফ্লপ সঙ্গী হয়েছে তাঁর। সেই দুঃসময়ের মধ্যেই ভাগ্যের শিকে ছিঁড়ল জাহ্নবী কাপুরের। জুনিয়র এনটিআরের সঙ্গী হয়ে এবার কি বাজিমাত করতে পারবেন জাহ্নবী? সে উত্তর সময়ই বলবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫