ভীষণ কষ্টের একটা খবর, পেলে চলে গেলেন। দুই বছর আগে ম্যারাডোনার মৃত্যুর খবর আমাকে ভীষণ কষ্ট দিয়েছিল। শঙ্কায় ছিলাম পেলেকে নিয়েও। তাঁর শরীরটা অনেক দিন থেকেই ভালো যাচ্ছিল না। গত পরশু রাতে বাসায় গিয়ে যখন পেলের মৃত্যুর খবর পেলাম, ভীষণ কষ্ট পেয়েছি।
যদি পেলেকে নিয়ে বলতেই হয়, শুধু এটাই বলতে হবে, পেলে হচ্ছেন পেলে। তাঁর তুলনা শুধু তাঁর সঙ্গেই। মাঠে, মাঠের বাইরে তিনি যা করেছেন, গোটা পৃথিবী আজ শোক প্রকাশ করবে।
২০০৬ সালে পেলে ভারতে এসেছিলেন। তখনো আমি বাফুফের সভাপতি হইনি। ওখানে ফুটবল কিংবদন্তির সঙ্গে দেখা হয়েছিল। অল্পস্বল্প কথা হয়েছিল। তাঁকে আমার পরিচয় দিতেই বলেছিলেন, ‘তোমাদের দেশে একদিন যেতে চাই।’ বাংলাদেশের কথা তিনি জানতেন। কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হলো না। যখন আমি বাফুফে সভাপতি হলাম তত দিনে পেলের স্বাস্থ্যের অবস্থা খারাপ হওয়া শুরু করেছিল। লম্বা ভ্রমণের অবস্থায় তিনি ছিলেন না। তাঁকে বাংলাদেশে আনতে না পারার আক্ষেপটা সারা জীবনই থেকে যাবে।
ম্যারাডোনা-পেলেকে নিয়ে অনেক তুলনা হয়েছে। আসলে এখানে কোনো তুলনাই চলে না। তাঁরা দুজন দুই প্রজন্মের ফুটবলার। নিজেদের প্রজন্মে তাঁরা সেরা, কিংবদন্তি। তাঁদের ভক্ত-সমর্থকেরাও আলাদা প্রজন্মের। তাঁদের তুলনা করা বুদ্ধিমানের কাজ হবে না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫