১৯৭৮ সালের ৩ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় শব্দাবলী থিয়েটার আর ১৯৯১ সালের ৩১ ডিসেম্বর তাঁরা প্রতিষ্ঠা করেন দেশের প্রথম স্টুডিও থিয়েটার। নাম শব্দাবলী স্টুডিও থিয়েটার। বরিশালের এ দলটি এ পর্যন্ত ৪০টির বেশি নাটক প্রযোজনা করেছে।
‘নাট্যাচারে সৃজিত হোক অদম্য অগ্রযাত্রা’ স্লোগান নিয়ে আজ থেকে বরিশালে শুরু হচ্ছে শব্দাবলী স্টুডিও থিয়েটারের নাট্যোৎসব। সন্ধ্যায় উৎসব উদ্বোধন করবেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। উৎসব চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত, প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শব্দাবলী স্টুডিও থিয়েটারে। উৎসবে মঞ্চায়ন হবে নাটক ‘উপসংহার’ (শব্দাবলী, বরিশাল; ৬ জানুয়ারি), ‘গহনযাত্রা’ (পদাতিক নাট্য সংসদ টিএসসি, ঢাকা; ৭ জানুয়ারি), ‘নানা রঙের দিন’ (চারুনীড়ম থিয়েটার, ঢাকা; ৮ জানুয়ারি), ‘নিকাই’ (থিয়েটার আরামবাগ, ঢাকা; ৯ জানুয়ারি), ‘জানু’ (দহনরাত, রবীন্দ্রনগর নাট্যয়ুধ, ভারত; ১০ জানুয়ারি), ‘বোধ’ (সংলাপ গ্রুপ থিয়েটার, ঢাকা; ১১ জানুয়ারি), ‘অস্পৃশ্য’ (কথক থিয়েটার, চট্টগ্রাম; ১২ জানুয়ারি) এবং ‘বৈশাখিনী’ (শব্দাবলী, বরিশাল; ১৩ জানুয়ারি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫