প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে জেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা, বৃক্ষরোপণ ও দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় মানিকগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ কর্মসূচি পালিত হয়। জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌরসভার মেয়র মো. রমজান আলী এসব কর্মসূচির উদ্বোধন করেন।
দুপুর ২টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিশেষ আলোচনা সভা হয়। জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান জনির সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল।
সভায় বক্তব্য দেন মহিলা আওয়ামী লীগ নেত্রী মাহিন খান, যুবলীগের সদস্য মাহবুবউল হক খালিদ, ফিরোজ আলম খান, সৌমিত্র সরকার মনা, সুবল সাহা, সামিউল আলীম রনি। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা কাজী রাজু আহম্মেদ বুলবুল, পৌর যুবলীগ নেতা মশিউর রহমান প্রমুখ।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫