
বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উদ্যাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাজিতপুর থানা-পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় বাজিতপুর থানার মোড় চত্বরে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে একের পর এক গান গেয়ে দর্শক মাতালেন বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ও তার স্ত্রী মিসেস জিনাত আরা।
অনুষ্ঠানে অতিথি ছিলেন বাজিতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা মোরশেদা খাতুন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান গোলনাহার ফারুক, বাজিতপুর প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম, এ. এস. পি সার্কেল ভৈরব রেজওয়ান দীপু, কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা, বাজিতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান প্রমুখ।
মাগরিবের নামজের পর থেকে বিভিন্ন বয়সের দর্শক-শ্রোতার অনুষ্ঠানে আসতে শুরু করেন। রাত সাড়ে ৭টায় মঞ্চে ওঠেন ওসি মাজহারুল ইসলাম। গাইতে শুরু করেন যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। এরপর আরও দুটি গান পরিবেশন করে উপস্থিত সকলকেই তাক লাগিয়ে দিলেন তিনি। পরে তার স্ত্রী জিনাত আরও দুটি গান পরিবেশন করেন।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘পুলিশ জনগণের শত্রু নয়, জনগণের বন্ধু। সেবাই পুলিশের ধর্ম, সেবা দিয়েই মানুষের মন জয় করতে হয়। মানবিক ও জনবান্ধব পুলিশ হিসেবে জনগণের পাশে দাঁড়াতে সর্বদা চেষ্টা করছি।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫