
কুড়িগ্রামের চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী যাচাইয়ে গত শুক্রবার উপজেলা পরিষদ সভাকক্ষে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। তৃণমূল আওয়ামী লীগের নেতাদের ভোটে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে সর্বোচ্চ ভোট পান আসাদুজ্জামান আসাদ।
নয়ারহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মিন্টুর সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য দেন চিলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম ওবাইদুর রহমান, ফজলে নুর তানু, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, সদস্য অ্যাডভোকেট রুহুল আমিন দুলাল, সদস্য মাহফুজার রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ জাকির হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম লিচু প্রমুখ।
আসন্ন ইউপি নির্বাচনের প্রার্থী যাচাই বাছাইয়ের জন্য তৃণমূল ইউনিয়ন আওয়ামী লীগের প্রত্যক্ষ ভোটে ৩০ ভোট পেয়ে প্রথম হন আসাদুজ্জামান আসাদ। ২৪ ভোট পান জাহাঙ্গীর আলম মিন্টু, ৮ ভোট আতাউর রহমান ও ৪ ভোট শাহালম প্রামাণিক।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫