লিগ কাপ ফাইনালের পুনরাবৃত্তিই যেন হতে যাচ্ছে এফএ কাপ ফাইনালে। ইংলিশ ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ এই প্রতিযোগিতার ফাইনালেও লিগ কাপের মতো মুখোমুখি হতে যাচ্ছে দুই পরাশক্তি লিভারপুল ও চেলসি। লিগ কাপে রুদ্ধশ্বাস টাইব্রেকারে বাজিমাত করেছিল লিভারপুল। এবার চেলসির সামনে সুযোগ সেই হারের প্রতিশোধ নেওয়ার।
লিভারপুলের অবশ্য এখনো কাগজে-কলমে কোয়াড্রপল জেতার সুযোগ আছে। প্রিমিয়ার লিগ শিরোপা প্রায় হাতছাড়া হয়ে গেলেও ট্রেবল জেতার ব্যাটনটা এখনো তাদের হাতেই। লিগ কাপ ইতিমধ্যে ঘরে তুলেছে। এফএ কাপ জিতলে সেটি হবে এই মৌসুমে তাদের দ্বিতীয় শিরোপা। এরপর আছে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। যেখানে তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। এই শিরোপা লিভারপুলের জন্য সেট পূরণের। ২০১৫ সালে অ্যানফিল্ডে আসার পর থেকে লিভারপুল বস ইয়ুর্গেন ক্লপ ৫টি শিরোপা ঘরে তুলেছেন, যার মধ্যে আছে প্রিমিয়ার লিগ, লিগ কাপ, চ্যাম্পিয়নস লিগ, সুপার কাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপ। সম্ভাব্য শিরোপাগুলোর মধ্যে কেবল এফএ কাপটাই জেতা বাকি আছে ক্লপের লিভারপুলের।
সর্বশেষ ২০০৫-০৬ মৌসুমে এই শিরোপা ঘরে তুলেছিল তারা। গুরুত্বপূর্ণ এই ফাইনাল সামনে রেখে ক্লপ বলেছেন, ‘এই প্রতিযোগিতা আমি খুব পছন্দ করি। আমাদের ক্লাবের ইতিহাসের জন্যও এটি গুরুত্বপূর্ণ।’জিততে পারলে চেলসি কোচ টমাস টুখেলের জন্যও হবে এটি প্রথম এফএ কাপ শিরোপা। গতবার লেস্টারের কাছে ১-০ গোলে হেরেছিল স্টামফোর্ড ব্রিজের দলটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫