ক্যারিয়ার নিয়ে একসময় হতাশ হয়ে পড়েছিলেন দীপিকা পাড়ুকোন। এ হতাশা তাঁকে এতটাই কাহিল করে রেখেছিল যে আত্মহত্যার ভাবনাও ভেবেছিলেন অভিনেত্রী। তখন পাশে দাঁড়ান তাঁর মা। মেয়েকে নিয়ে মানসিক চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন। ধীরে ধীরে সেই অন্ধকার সময় থেকে মুক্তি পান দীপিকা। নানা সময়ে তিনি নিজের হতাশা নিয়ে মুখ খুলেছেন। শুধু স্বীকার করাই নয়, সাধারণ মানুষের মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য কাজও করে চলেছেন দীপিকা।
নিজে ভুক্তভোগী বলেই হয়তো ভালোভাবে বুঝেছিলেন অবসাদ, স্ট্রেস, অ্যাংজাইটি কীভাবে ছড়িয়ে পড়ছে সবার মধ্যে। তাই ২০১৫ সাল থেকে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছে দীপিকার প্রতিষ্ঠিত সংগঠন ‘লিভ লাভ লাফ’। প্রাথমিকভাবে এ সংগঠন কর্ণাটক ও ওডিশার শহরকেন্দ্রিক কাজ করলেও এখন দীপিকার লক্ষ্য, গ্রামীণ অঞ্চলে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া।
সেই উদ্দেশ্যেই গত শনিবার তামিলনাড়ুর থিরুভালুর জেলায় অভিনেত্রী শুরু করলেন রুরাল মেন্টাল হেলথ প্রোগ্রাম। এ দিন সংস্থার অন্যান্য ট্রাস্টি ছাড়াও দীপিকার সঙ্গে ছিলেন তাঁর বোন ও সংস্থার সিইও অনিশা পাড়ুকোন ও তাঁদের মা উজ্জলা পাড়ুকোন।
সেখানে দীপিকা বলেন, ‘সাত বছর আগে যখন এ সংস্থার কাজ শুরু করেছিলাম, চেয়েছিলাম অন্তত একজনের জীবনেও যদি পরিবর্তন আনতে পারি, সেটাও হবে অনেক। তখন আমরাই ছিলাম প্রথম, যারা এই বিষয়টা নিয়ে কথা বলেছি। এত দিনে বহু মানুষের পাশে দাঁড়াতে পেরেছি আমরা। আজ মানুষ নিজের সমস্যার কথা আমাদের জানাচ্ছে, সাহায্য চাইছে। কয়েক বছর আগেও কোনো গ্রামে এই ধরনের কাজ করার কথা ভাবাও যেত না। থিরুভালুর দিয়ে শুরু করে আমরা গ্রামীণ কর্মসূচিকে আরও এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখি।’
এ সময় স্থানীয় অনেক এনজিওকর্মীও ছিলেন দীপিকার সঙ্গে। তাঁদের নিয়ে দীপিকা ও অনিশা গ্রামের বিভিন্ন বাড়িতেও যান, যারা বিভিন্ন ধরনের মানসিক সমস্যায় ভুগছেন।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
১০ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫