সকাল থেকে সেলুনে বসে আছেন মৌসুমী হামিদ। তাঁর গভীর মনোযোগ নরসুন্দরের হাতের ক্ষুরে। কীভাবে ক্ষুর চালিয়ে দাড়ি কামান তিনি, চিরুনি-কাঁচি সহযোগে সুনিপুণভাবে চুলে আনেন নতুন স্টাইল। নানা প্রশ্ন করে তাঁর কাছ থেকে যতটা সম্ভব শিখে নিচ্ছেন মৌসুমী।
কারণ, একটু পরেই তাঁকে নরসুন্দরের ভূমিকায় নামতে হবে। সেলুনে আসা লোকজনের গোঁফ-দাড়ি কামাতে হবে, চুল ছাঁটতে হবে। যদিও সবই হবে ক্যামেরার সামনে, তবু দৃশ্যটি বিশ্বাসযোগ্য করতে হলে কিছু জানাশোনা তো থাকা চাই।
শুটিং চলছে বরিশালে। নাটকের নাম ‘জাগরণী’। অন্যান্য অভিনয়শিল্পীকে নিয়ে পরিচালক শুটিংয়ে ব্যস্ত। একটু পরে শুরু হবে সেলুনের দৃশ্যের শুটিং। সেই দৃশ্যের প্রস্তুতি হিসেবে নরসুন্দরের কাছে ধরনা দিয়েছেন মৌসুমী। এতে কি তিনি মহিলা নরসুন্দরের চরিত্রে অভিনয় করছেন? মৌসুমী বললেন, ‘নাটকে আমার চরিত্রের নাম দুর্গা। তার স্বামী নরসুন্দর। জীবনের কোনো একটা পর্যায়ে সংসারের হাল ধরতে দুর্গাকে তার স্বামীর কর্মস্থলে গিয়েও কাজ করতে হয়। সে কারণে নাটকে আমাকে এ কাজ করতে হয়েছে। এই অভিজ্ঞতা আমার জন্য প্রথম। তাই শুটিংয়ের আগে নরসুন্দরের কাছে এ কাজের খুঁটিনাটি যতটা পারা যায় শিখে নিয়েছি।’
নাটকের গল্পে স্বামী-সন্তান নিয়ে অভাবের সংসার দুর্গার। কিন্তু অভাবের মলিনতাকে সে জয় করেছে হাসি-আনন্দ-উৎসব দিয়ে। মানুষের বিপদে সবার আগে এগিয়ে যায়। নিজের নামের মতোই দশভুজা হয়ে সবাইকে আগলে রাখে দুর্গা। তবে একটা সময় তাকে ধারণ করতে হয় কঠিন রূপ।
মৌসুমী বলেন, ‘আমরা মেয়েরা, মায়েরা বা বোনেরা—যাঁদের দায়িত্বে পরিবার পরিচালিত হয়; তাঁদেরকে অনেক কিছু সহ্য করতে হয়।মেয়েরা প্রকৃতির মতো সহনশীল। আমরা যে সারাক্ষণ প্রকৃতির প্রতি অনাচার করছি, পরিবেশকে নোংরা করছি; প্রকৃতি ঠিকই আমাদেরকে আশ্রয় দিচ্ছে। তবে একসময় তো প্রকৃতিও বিরূপ আচরণ করে। অনেক কিছু সহ্য করতে করতে একটা পর্যায়ে সবাইকে দুর্গা হতে হয়। সবাইকে অসুর বধ করতে হয়। এটাই এ নাটকের মূল বিষয়।’
‘জাগরণী’ তৈরি হয়েছে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে। প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে। পাপ্পুরাজের চিত্রনাট্যে নাটকটি বানিয়েছেন সুব্রত সঞ্জীব। এতে মৌসুমীর সহশিল্পী রওনক হাসান। রওনকের সঙ্গে অনেক নাটকে অভিনয় করেছেন মৌসুমী। জুটি হয়েছেন সিনেমায়ও। এ বছর তাঁদেরকে নিয়ে ‘নয়া মানুষ’ নামের সিনেমা বানিয়েছেন সোহেল রানা বয়াতি। সিনেমাটি মুক্তির অপেক্ষায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৪ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫