
নীলফামারীর সৈয়দপুর গোলাহাট বধ্যভূমিতে নাটক ‘বধ্যভূমির শহর’ মঞ্চস্থ হয়েছে। গত রোববার সন্ধ্যায় শহরের গোলাহাটে বধ্যভূমিতে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় নাটকটি রচনা ও নির্দেশনা করেন দেবাশীষ ঘোষ। এতে অভিনয় করেন স্থানীয় তিন শতাধিক শিল্পী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, পুলিশ সুপার মোখলেছুর রহমান, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আক্তার জাহান বেবী প্রমুখ। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মো. হাফিজুর রহমান চৌধুরী।
জানা যায়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের ইতিহাসে সৈয়দপুর জনপদের প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। অবাঙালি-অধ্যুষিত নীলফামারীর সৈয়দপুরে যুদ্ধের ৯ মাসে রচিত হয়েছে গণহত্যার অমানবিক-পৈশাচিক এবং নির্লজ্জ মিথ্যাচারের এক করুণ কাব্যগাথা।
অবাঙালি ও পাকিস্তানি সেনাদের অত্যাচার আর হত্যার হোলিখেলার ইতিহাসের চিহ্ন আজও এ শহরে বিদ্যমান। স্বাধীনতা যুদ্ধের শুরুর দুই দিন পূর্বেই এখানে যেমন যুদ্ধ শুরু হয়, ঠিক তেমনি বিজয়ের দুই দিন পর সৈয়দপুর স্বাধীন হয়। ২৩ মার্চ সম্মুখ যুদ্ধে প্রথম শহীদ হন মাহতাব বেগ। অবাঙালিরা তাঁর মাথা ছিন্ন করে শহর প্রদক্ষিণ করে। পাকিস্তানি হানাদাররা ডা. জিকরুল হক, শামসুল হক, জহুরুল হক, আমিনুল হকসহ রাজনৈতিক ও সাংস্কৃতিক বহু ব্যক্তিকে গ্রেপ্তার করে হত্যা করে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
২৪ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫