
কিশোরগঞ্জের তাড়াইলে ৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ ৪৫টি পদ শূন্য। শিক্ষার্থী ও অভিভাবকেরা বলছেন, শিক্ষকসংকটে দীর্ঘদিন উপজেলায় প্রাথমিক পর্যায়ে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। দ্রুত শূন্য পদে শিক্ষক নিয়োগ না দিলে এ সংকট আরও তীব্র হবে।
জানা গেছে, উপজেলার ৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৭টিতে প্রধান শিক্ষক নেই দীর্ঘদিন। সহকারী শিক্ষক দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। তা ছাড়া ৭০টি বিদ্যালয়ে মোট ৩২৩টি সহকারী শিক্ষকের পদ রয়েছে। এর মধ্যে ২৬টিই শূন্য। চলতি বছর অবসরে যাবেন বেশ কয়েকজন শিক্ষক। তখন শিক্ষকসংকট আরও বাড়বে।
উপজেলার ধলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই এবং সহকারী শিক্ষকের সাতটি পদের পাঁচটিই শূন্য। ফলে দুজন সহকারী শিক্ষক দিয়েই চলছে বিদ্যালয়টি। অন্যদিকে রাহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের চারটি পদ থাকলেও আছেন দুজন।
নাম প্রকাশ না করার শর্তে এক অভিভাবক বলেন, শিক্ষকের অভাবে স্কুলের কার্যক্রম চলছে না চলার মতো। কারণ প্রধান শিক্ষক না থাকলে একজন সহকারী শিক্ষককে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হয়। এতে ওই সহকারী শিক্ষক নিজেও পাঠদানে সময় দিতে পারেন কম। তা ছাড়া দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল। এমনিতেই শিক্ষার্থীদের অনেক ক্ষতি হয়েছে। এভাবে চলতে থাকলে শিক্ষার্থীদের ক্ষতি আরও বাড়বে।
জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা ফাতেমা সুলতানা বলেন, ‘শূন্য পদের একটা তালিকা করে গত ডিসেম্বর মাসে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। তা ছাড়া ১৫টি বিদ্যালয়ে জ্যেষ্ঠ শিক্ষকদের প্রধান শিক্ষক হিসেবে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন বছরে করোনা মহামারির জন্য বিদ্যালয় বন্ধ আছে। যত দিন সরকার নতুন নিয়োগ না দিচ্ছে, তত দিন আমাদের একটু বাড়তি ক্লাস নিয়ে চালাতে হবে। তা ছাড়া এ বছর কয়েকজন শিক্ষক অবসরে যাবেন। ফলে শূন্য পদের সংখ্যা আরও বেড়ে যাবে।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৭ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫