কুমিল্লার তিতাস উপজেলার শিবপুর-লালপুর সড়কের শাহপুর শাহ আলম শান্তির বাড়ির সামনে সড়ক ধসে পড়েছে।
গতকাল বুধবার সকালে সড়কের পাশের ঘেরের পানির চাপে সড়কটি ধসে খালে পরিণত হয়। এতে করে ওই সড়ক দিয়ে চলাচলকারী কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ পার্শ্ববর্তী কালভার্টের মুখে বাঁধ দেওয়ায় এ ঘটনা ঘটেছে।
এলাকাবাসী জানায়, সড়কের উত্তর পাশে একটি মাছের ঘের ও দক্ষিণ পাশে তিতাস নদী। সড়ক ধসে পড়া স্থানের কাছাকাছি একটি কালভার্ট ছিল। ওই কালভার্টটি বন্ধ করে ফেলায় মাছের ঘেরের পানির চাপে সড়কটি ধসে পড়েছে বলে ধারণা তাদের।
ঘেরের মালিক শাহ আলম সরকার বলেন, যেখান দিয়ে সড়ক ধসে পড়েছে সেখানে একটি কালভার্ট ছিল। সড়কের পাশের বাড়ির শাহ আলম শান্তি কালভার্টটি বন্ধ করে দিয়েছেন। ফলে সড়ক ধসে পড়েছে। এতে তাঁর অনেক ক্ষতি হয়েছে, ঘেরের সব মাছ চলে গেছে।
এ বিষয়ে শাহ আলম শান্তি বলেন, ‘আমি কোনো কালভার্ট বন্ধ করি নাই, যাঁর মাছের প্রজেক্ট তাঁরাই কালভার্ট বন্ধ করেছে।’
মজিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার বলেন, সকালে সড়ক ধসে পড়ার খবর পেয়ে তিনি ঘটনা স্থলে যান। তিনি সংসদ সদস্য সেলিমা আহমাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার ও উপজেলা প্রকৌশলীকে বিষয়টি জানিয়েছেন।
উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক বলেন, শিবপুর-লালপুর সড়কের শাহপুর অংশে সড়ক ধসে পড়ার খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘেরমালিককে সড়ক মেরামত করে কালভার্টের মুখ খুলে দেওয়ার জন্য বলে এসেছেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জনগণের দুর্ভোগ লাগবে উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের যৌথ অর্থায়নে সড়কটি মেরামত করে যান চলাচলের উপযোগী করে দেবেন এবং ঘেরমালিককে নোটিশ দিয়েছেন, যাতে আইন মেনে মাছ চাষ করেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫