চলচ্চিত্রের চলমান বিভিন্ন সংকট নিয়ে বৈঠক করেছে চলচ্চিত্রের ১৯ সংগঠন। গতকাল বুধবার বিকেলে এফডিসিতে এ সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের নেতারা। আলোচনার বিষয় ছিল হিন্দি সিনেমা আমদানির অনুমতি, স্টার সিনেপ্লেক্সে দেশীয় সিনেমার বণ্টনপ্রক্রিয়া, ঈদে সিনেমা মুক্তির প্রক্রিয়া ইত্যাদি। সভায় শিল্পী সমিতির নির্বাচনের ফলের বিরুদ্ধে নিপুণের করা আপিলের বিষয়টিও আলোচিত হয়।
সভা শেষে ১৯ সংগঠনের পক্ষ থেকে প্রযোজক ইকবাল বলেন, ‘অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে বলিউডের একটি সিনেমা (মিস্টার অ্যান্ড মিসেস মাহি) আমদানির যে আবেদন করা হয়েছিল, তা অনুমোদন দেওয়া হয়নি। গত মিটিংয়েই সিদ্ধান্ত হয়েছিল এই প্রতিষ্ঠানকে সিনেমা আমদানির অনুমতি দেওয়া হবে না। তবে অন্য কোনো প্রতিষ্ঠান আবেদন করলে বিষয়টি বিবেচনা করবে সংগঠন। এ ছাড়া স্টার সিনেপ্লেক্সে দেশীয় সিনেমার বণ্টন নিয়ে যে বৈষম্য আছে, তা নিয়ে কথা বলার জন্য প্রযোজকদের নিয়ে আলাদা সভা ডাকা হবে।’
ঈদের সিনেমা নিয়ে ইকবাল বলেন, ‘গতবারের মতো এবারের ঈদে যেন ১০-১২টি সিনেমা মুক্তি না পায়, সে বিষয়ে চেষ্টা চলছে। প্রযোজকদের সঙ্গে আলোচনা করা হবে, যাতে ৪-৫টির বেশি সিনেমা মুক্তি না দেওয়া হয়।’
নিপুণ প্রসঙ্গে ইকবাল বলেন, ‘সমিতির নেতাদের নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ায় নিপুণের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। আলোচনায় বসার জন্য নিপুণ ও শিল্পী সমিতিকে চিঠি দেওয়া হবে। দুই পক্ষের আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করার চেষ্টা করা হবে। তবে, নির্বাচনের বিষয়ে আমাদের কিছু বলার নেই। এটি এখন আদালতের বিষয়। আদালতের প্রতি আমাদের আস্থা রয়েছে।’
এফডিসিতে নিপুণের বিরুদ্ধে মিছিল
গত সোমবার নিপুণ আক্তারের করা রিটের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজলের দায়িত্ব পালনে ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই নির্বাচনে ভোটারদের প্রভাবিত করাসহ অনিয়মের অভিযোগ তদন্ত করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। তাই ১৯ সংগঠনের সভা চলাকালীন সমিতির সদস্যরা এফডিসিতে নিপুণের বিরুদ্ধে মিছিল করেছেন। নিপুণের ছবিতে জুতার মালা দিয়ে বানানো হয় ব্যানার। সেই ব্যানারে লেখা ছিল, ‘শিল্প ও শিল্পীর সম্মান নষ্টকারী নির্লজ্জ বেহায়া নিপুণের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ ব্যানারে আয়োজক হিসেবে লেখা ছিল ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সদস্যবৃন্দ’।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫