লম্বা বিরতির পর ফিরে এসে নতুনভাবে ক্যারিয়ার শুরু করা অভিনেতাদের জন্য তুলনায় সহজ হলেও, অভিনেত্রীদের জন্য বেশ কঠিন। কারণ, নায়িকাকেন্দ্রিক সিনেমার সংখ্যা বেশি নয়। সম্প্রতি ওটিটির সুবাদে নায়িকাকেন্দ্রিক বেশ কিছু সিনেমা, সিরিজ তৈরি হচ্ছে। সেকেন্ড ইনিংস শুরু করা নায়িকাদের সেটাই আশার জায়গা। আসলে নায়িকারা যখন বিরতি নিয়েছিলেন আর যখন ফিরে আসছেন, এর মধ্যে পেরিয়ে গেছে অনেকটা সময়। গল্প, উপস্থাপনা, অভিনয়—সবকিছুই বদলে গেছে এত দিনে। যাঁরা সময়োপযোগী চরিত্র পছন্দ করেছেন, সফল হয়েছেন। যাঁরা পুরোনো চিন্তা থেকে বেরোতে পারেননি, তাঁদের ক্যারিয়ার আটকে পড়েছে।
অনেক দিন বিদেশে ছিলেন মাধুরী দীক্ষিত। কয়েক বছর হলো ভারতে ফিরেছেন। কিন্তু এখনো এমন কোনো চরিত্রে অভিনয়ের সুযোগ পাননি, যা তাঁর ক্যারিয়ারকে কয়েক ধাপ এগিয়ে দেবে। তাঁর সাম্প্রতিক কাজগুলো, যেমন ‘দ্য ফেম গেম’, ‘মজা মা’, ‘কলঙ্ক’ বা ‘বাকেট লিস্ট’ কোনোটাই প্রত্যাশা পূরণ করতে পারেনি।
কয়েক বছর হলো ড্যান্স রিয়্যালিটি শোর বিচারক হয়ে ফিরেছেন শিল্পা শেঠি। গত বছর মুক্তি পেয়েছে শিল্পা অভিনীত ‘হাঙ্গামা ২’। কিন্তু দর্শক পছন্দ করেননি। এরপর শিল্পা অভিনয় করেন ‘নিকাম্মা’য়। এটাও দর্শকদের মনে দাগ কাটতে পারেনি। আপাতত শিল্পার ভরসা রোহিত শেটির ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ আর সোনাল জোসির নারীকেন্দ্রিক সিনেমা ‘সুখী’।
সেকেন্ড ইনিংস শুরু করা অভিনেত্রীদের মধ্যে অনেকটা এগিয়ে আছেন সুস্মিতা সেন। তাঁর অভিনীত সিরিজ ‘আরিয়া’ বেশ জনপ্রিয় হয়েছে। সিরিজের দুটো সিজনের পর পরবর্তী সিজনের জন্য অধীর আগ্রহে আছেন দর্শকেরা। রাভিনা ট্যান্ডনও এদিক থেকে এগিয়ে। তাঁর অভিনীত ‘আরণ্যক’ সিরিজটি জনপ্রিয় হয়েছে। আরও কয়েকটি সিরিজের কাজে ব্যস্ত তিনি।
কাজল অনেক দিন পর অভিনয়ে ফেরেন ‘দিলওয়ালে’ সিনেমা দিয়ে। সিনেমাটি ভালোই ব্যবসা করেছে। এরপর কাজল অভিনয় করেন ‘ত্রিভঙ্গ’, ‘হেলিকপ্টার ইলা’, ‘তানহাজি’সহ কয়েকটি সিনেমায়। এর মধ্যে সাফল্য পেয়েছে কেবল ‘তানহাজি’। আগামীকাল মুক্তি পাচ্ছে কাজল অভিনীত নতুন সিনেমা ‘সালাম ভেঙ্কি’। সিনেমার প্রচারে পুরো ভারতে ঘুরছেন কাজল। তাঁর নতুন কাজ দর্শক কতটা সাদরে গ্রহণ করেন, সেটিই এখন দেখার বিষয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫