সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে ওয়েব ফিল্মের জনপ্রিয়তা। অভিনয় শিল্পী ও নির্মাতারাও আগ্রহী হয়ে উঠছেন ওয়েব ফিল্ম নিয়ে। এবার এ তালিকায় নাম লেখালেন অভিনেত্রী সোহানা সাবা। প্রথমবারের মতো কোনো ওয়েব ফিল্মে কাজ করলেন তিনি। নাম ‘অদিতি’। ওয়েব ফিল্মটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করছেন রাকেশ বসু।
এ প্রসঙ্গে সাবা বলেন, ‘প্রথমবার কোনো ওয়েব ফিল্মে কাজ করলাম। এ ছাড়া পরিচালক রাকেশ বসুর সঙ্গে এক যুগ পর কাজ করা হচ্ছে। ২০১০-১১ সালে ‘পৌষ ফাগুনের পালা’ নাটকে কাজ করেছিলাম। দীর্ঘদিন পর পুরোনো কলিগের সঙ্গে কাজ করে ভালো লাগছে। যেভাবে পরিকল্পনা করেছিলাম সেভাবেই কাজটি শেষ করতে পেরেছি।’
নির্মাতা রাকেশ বসু বলেন, ‘সিনেমায় একটি পরিবার দেখানো হবে। সেই পরিবারের প্রতিটি সদস্যের ভিন্ন ভিন্ন গল্প আছে। সেই গল্পগুলো নিয়েই পুরো সিনেমার গল্প। আমি মনে করছি দর্শকের জন্য বেশ উপভোগ্য হবে ফিল্মটি।’
মানিকগঞ্জ ও উত্তরার বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং হয়েছে। নতুন বছর মুক্তি পাবে সিনেমাটি। আরটিভির জন্য নির্মিত ওয়েব ফিল্মটিতে সাবার সঙ্গে আরও অভিনয় করছেন সজল, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, সাবেরী আলম প্রমুখ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫