১০ বছর পর লন্ডনে কনসার্টে অংশ নিচ্ছেন ‘নগর বাউল’ জেমস। ৭ ডিসেম্বর লন্ডনের দ্য রয়েল রিগেনসিতে গাইবেন তিনি। এ ছাড়া ১০ ডিসেম্বর বার্মিংহামে একটি কনসার্টে অংশ নেবেন জেমস। বিষয়টি নিশ্চিত করেছেন জেমসের মুখপাত্র রবিন ঠাকুর।
আজকের পত্রিকাকে রবিন বলেন, ‘৮ ও ১০ ডিসেম্বর লন্ডন এবং বার্মিংহামে কনসার্টে অংশ নেবেন জেমস। সর্বশেষ ১০ বছর আগে লন্ডনে কনসার্টে অংশ নিয়েছিলেন তিনি। আয়োজকদের কাছ থেকে আমরা জানতে পেরেছি, এই কনসার্ট ঘিরে সেখানকার প্রবাসী বাঙালিদের মধ্যে একধরনের উন্মাদনা শুরু হয়েছে। আশা করছি, জমজমাট একটি আয়োজন হবে।’
কনসার্টে অংশ নেওয়ার জন্য গতকাল লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন জেমস ও তাঁর দল। কনসার্ট শেষে ১১ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে তাঁর। দেশে ফিরে কয়েকটি কনসার্টে গাওয়ার কথা রয়েছে জেমসের। তবে এবার রাজনৈতিক কারণে কনসার্টের সংখ্যা কম বলে জানান রবিন ঠাকুর।
গত মে মাসে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন জেমস। কথা ছিল ১০ রাজ্যে ১০টি শো করবেন তিনি। থাকবেন এক মাস। কিন্তু সেখানে পৌঁছার পর শ্রোতা ও শো আয়োজকদের আগ্রহের কারণে বদল আনতে হয়েছে সফর শিডিউলে। এক মাসের বদলে তাঁকে থাকতে হয়েছিল দুই মাস সাত দিন, অংশ নিয়েছিলেন ২৫টি শোতে। প্রতিটি শোই ছিল দর্শকে মুখর।
সর্বশেষ গেল রমজানের ঈদের চাঁদরাতে প্রকাশিত হয়েছিল জেমসের নতুন গান ‘সবই ভুল’। যৌথভাবে গানটির কথা লিখেছেন জেমস ও বিশু শিকদার। গানের সুর করেছেন জেমস। বসুন্ধরা ডিজিটাল ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় গানটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১৯ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫