
শতবর্ষ ছুঁই ছুঁই ওসমান গণি ভোট দিতে পেরে অত্যন্ত খুশি। চলনশক্তি হারানো মোছা. বেগমও ভয়ে ভয়ে ভোট দিয়ে স্বস্তির নিশ্বাস ফেলেছেন। জীবনে প্রথমবারের মতো ইভিএমে ভোট দিয়ে উৎসবে শামিল হলেন তাঁরাও।
মধুপুরের কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা হয় ৯৮ বছর বয়সী ওসমান গনির সঙ্গে। তিনি বলেন, ‘বাব্বা, আঙুলের ছোঁয়া দিতেই আমার ছবি ভাইসা আইলো। অবাক অইয়া ফটো দেখলাম। এর মধ্যেই আমার ভোট দেওয়ার মেশিন রেডি। স্যারে কইলো, ভিতরে যান, ভোট দেন। এক আনসারের সঙ্গে গেলাম বেড়া দেওয়া ঘরে। দেহি তিনটা মেশিন। ওই মেশিনেও আঙুল দিয়া টিপা টিপা পছন্দের মার্কায় ভোট দিলাম। জীবনে পরথম মেশিনে ভোট দেওয়ার কথা কইয়া বুঝাবার পারুম না।’
এদিকে পিরোজপুর নুরানী মাদ্রাসাকেন্দ্রে স্বামীর সঙ্গে ভোট দিতে গিয়েছিলেন চলনশক্তি হারানো মোছা. বেগম। ভোটকেন্দ্রে দায়িত্বরতদের সহযোগিতায় ভোট দিতে পরে তিনি বেশ খুশি। তিনি বলেন, ‘নতুন সিস্টেমে ভোট দিলাম।’
শুধু ওসমান গনি কিংবা মোছা. বেগমই নন, তাঁদের মতো অধিকাংশ ভোটার নতুন এ পদ্ধতিতে ভোট দিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। প্রায় সব কেন্দ্রেই নিরাপদে ভোট দিয়েছেন ভোটাররা। তবে দু-একটি কেন্দ্রে ইভিএমে ত্রুটি দেখা দেওয়ায় ভোট গ্রহণে দেরি হয়েছে বলে জানা গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
২১ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫