২০০৭ সালের দিকে কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ মুক্তিযুদ্ধবিষয়ক গান নিয়ে একটি অ্যালবাম করার অনুরোধ জানান সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুলকে। বিশ্বজিতের অনুরোধের পরিপ্রেক্ষিতে তৈরি হয় ‘বিজয়ের প্রাপ্তি’ নামের অ্যালবাম। সিডিতে প্রকাশ পেলেও প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর করা গানগুলো অপ্রকাশিত ছিল অনলাইনে। বিজয় দিবস উপলক্ষে গানগুলো নতুন করে অনলাইনে প্রকাশের উদ্যোগ নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল। গতকাল প্রকাশিত হলো বাপ্পা মজুমদারের গাওয়া গান ‘পঙ্গু মুক্তিযোদ্ধা’।
‘একটি যুদ্ধ একটি দেশ একটি মুক্তির অঙ্গীকার, একটি তীব্র আর্তচিৎকার আর পঙ্গু দুটি পা, একটি হুইলচেয়ার আর আমি, হাতে জয়ের পতাকা’—এমন কথায় গানটি লিখেছেন মেজর আনিসুল ইসলাম। সুর ও সংগীতায়োজন করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।
গানটি নিয়ে বাপ্পা মজুমদার বলেন, ‘আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাইয়ের মতো কিংবদন্তি সুরকারের গান গাওয়া যেকোনো শিল্পীর জন্য গর্বের। আমি সেই সৌভাগ্যবানদের একজন। পঙ্গু মুক্তিযোদ্ধা অসাধারণ একটি গান হয়েছে। কিন্তু অনলাইনে না থাকায় গানটি শোনার উপায় ছিল না। নতুন করে অনলাইনে প্রকাশ করায় একটি গান নতুন জীবন পেল।’
গানচিলের কর্ণধার গীতিকার আসিফ ইকবাল বলেন, ‘বুলবুল ভাইয়ের অসাধারণ এক সৃষ্টি ছিল অ্যালবামটি। সেই সময়ে শিল্পী কুমার বিশ্বজিতের অনুরোধে গানগুলো করেছিলেন তিনি। এখন যেহেতু সিডির যুগ নেই, অনলাইনই গান শোনার অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। তাই বিজয়ের মাসে মুক্তিযুদ্ধবিষয়ক গানগুলো শ্রোতাদের কাছে পৌঁছে দিতে নতুন করে অনলাইনে প্রকাশের উদ্যোগ নিয়েছি।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫