প্রথমবারের মতো সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করবেন চিত্রনায়ক মামনুন ইমন। শাহরিয়ার কবিরের কিশোর গোয়েন্দা উপন্যাস ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’ অবলম্বনে একই নামে তৈরি হচ্ছে সিনেমাটি। ইতিমধ্যেই অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ইমন। তাঁর সহশিল্পী হিসেবে চূড়ান্ত হয়েছেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা।
একটি বিশেষ চরিত্রে অভিনয়ের জন্য কথা চলছে তারিক আনাম খানের সঙ্গে। এ ছাড়া বেশ কয়েকজন শিশুশিল্পীও অভিনয় করবে এতে। সিনেমাটি পরিচালনা করবেন লুবনা শারমিন।
এ প্রসঙ্গে ইমন বলেন, ‘কিশোর থ্রিলার গল্পে তৈরি হচ্ছে সিনেমাটি। শিশুতোষ সিনেমা নিয়ে আমার আগ্রহ অনেক দিনের। এবার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তা ছাড়া, অনুদানের সিনেমাতেও প্রথমবারের মতো অভিনয় করব। অনেক যাচাই-বাছাইয়ের পর একটি সিনেমাকে অনুদানের জন্য নির্বাচন করা হয়। সেই বিবেচনায় বলা যায়, এটা ভালো মানের একটি সিনেমা হবে।’
ইমন জানিয়েছেন এ মাসের ২৮ তারিখে শুটিংয়ে অংশ নেবেন তিনি। শুটিং করবেন চট্টগ্রামে। চলতি বছরে সিনেমার শুটিং শেষ করে পোস্ট প্রোডাকশনের কাজ হবে। আগামী বছর সিনেমাটি হলে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫