গত বছর মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমা দিয়ে বিরতি ভেঙে শুটিংয়ে ফিরেছিলেন মাহিয়া মাহি। সেই ফেরাটা সুখকর হয়নি তাঁর। এক দিন শুটিং করেই প্রযোজক ও নায়ক মুন্না খানের সঙ্গে অভিমান করে সিনেমা থেকে সরে দাঁড়ান মাহি।
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মুন্না খান জানান, এ সিনেমায় তাঁর প্রথম পছন্দ ছিল পরীমণি। পরী সিনেমাটি করতে অপারগতা জানালে মাহিকে চূড়ান্ত করা হয়। মুন্নার এমন মন্তব্য ভালোভাবে নেননি মাহি। সিদ্ধান্ত নেন অভিনয় না করার। বিপাকে পড়েন নির্মাতা ও প্রযোজক। বন্ধ হয়ে যায় শুটিং।
প্রায় তিন মাসের মতো বন্ধ থাকার পর নায়িকা চূড়ান্ত করে আবারও শুরু হচ্ছে ডার্ক ওয়ার্ল্ড সিনেমার শুটিং। মাহিয়া মাহির পরিবর্তে এ সিনেমায় অভিনয় করবেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী কৌশানী মুখার্জি। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক ও প্রযোজক মুন্না খান।
আগামীকাল ঢাকায় আসবেন কৌশানী। রোববার থেকে অংশ নেবেন শুটিংয়ে। এমনটাই জানালেন নির্মাতা। মানিক বলেন, ‘৪ ফেব্রুয়ারি থেকে ঢাকায় ডার্ক ওয়ার্ল্ড সিনেমার বাকি অংশের শুটিং শুরু হবে। প্রথম দিন থেকেই কৌশানী থাকবেন। আশা করছি একটানা শুটিং করে কাজ শেষ করতে পারব।’
প্রযোজক মুন্না খান বলেন, ‘সিনেমার গল্প খুব পছন্দ হয়েছে কৌশানী মুখার্জির। ইতিমধ্যে তাঁর সঙ্গে সমস্ত ফরমালিটি শেষ হয়েছে। শেষ লটের প্রথম দিন থেকেই তিনি থাকবেন শুটিংয়ে।’
প্রযোজক আরও জানান, ১২ ফেব্রুয়ারি ডার্ক ওয়ার্ল্ড সিনেমার সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। সেখানে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন কৌশানীসহ সিনেমার কলাকুশলীরা। সিনেমায় পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন কৌশানী। তাঁর নায়ক মুন্না খান। আরও থাকছেন মিশা সওদাগর, দীপা খন্দকার, শিবা শানু প্রমুখ।
২০২১ সালে ঢালিউড সিনেমায় কাজ করেছিলেন কৌশানী। শাপলা মিডিয়ার ‘প্রিয়া রে’ সিনেমায় তাঁর নায়ক ছিলেন শান্ত খান। এখনো আলোর মুখ দেখেনি সিনেমাটি। একই প্রযোজনা প্রতিষ্ঠানের ‘ধাঁধা’ নামের আরেকটি সিনেমার কাজ শুরু করেছিলেন কৌশানী। শামিম আহমেদ রনীর পরিচালনায় এতে তাঁর বিপরীতে ছিলেন বনি সেনগুপ্ত। এ সিনেমাটিও শেষ করেনি শাপলা মিডিয়া। এবার কৌশানী নিশ্চয় চাইবেন ডার্ক ওয়ার্ল্ড সিনেমাটি ভালোভাবে শেষ করে বাংলাদেশের দর্শকের সামনে আসতে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫