প্রতিবারই বিটিভিতে ঈদ উপলক্ষে তৈরি হয় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। এবার আনন্দমেলা সেজেছে ভিন্ন আঙ্গিকে। উপস্থাপনাতেই থাকছে বড় চমক। যেখানে নামকরা তারকারা উপস্থাপনার পাশাপাশি নিজেদের পারফরম্যান্স তুলে ধরবেন।
মূল উপস্থাপক হিসেবে থাকছেন সিনেমার জনপ্রিয় দুই তারকা সিয়াম আহমেদ ও পূজা চেরি। এ ছাড়া আগের বেশ কিছু আনন্দমেলার উপস্থাপকেরাও থাকছেন এবারের অনুষ্ঠানে। সাজু খাদেম ও তারিন, শামীম আরা নিপা ও জুয়েল আইচকে দেখা যাবে উপস্থাপনা করতে। তাঁরা উপস্থাপনার পাশাপাশি অংশ নেবেন নাচ, গান ও অভিনয়ে।
আনন্দমেলার এবারের আয়োজনে আরও থাকছে হারানো দিনের গানে ফেরদৌস ও মেহজাবীনের নৃত্য পরিবেশনা, ভিন্ন আঙ্গিকে জলের গানের পরিবেশনা, মমতাজের একক সংগীত পরিবেশনা, শিবলী মোহাম্মদ-শামীম আরা নিপার তত্ত্বাবধানে ৪০ জন নৃত্যশিল্পীর অংশগ্রহণে নৃত্য পরিবেশনা। রয়েছে মাদারীপুরের তরুণদের নির্মিত তামিল সিনেমার ফাইটিং দৃশ্যের আদলে একটি পরিবেশনা, মেট্রোরেল নিয়ে নাটিকা ও মীরাক্কেলের শাওনের কৌতুক পরিবেশনা।
গতকাল বিটিভিতে শেষ হয়েছে আনন্দমেলার টানা তিন দিনের ইনডোর শুটিং। এ ছাড়া বেশ কিছু নাট্যাংশের শুটিং হবে আউটডোরে।‘আনন্দমেলা’ প্রযোজনা করেছেন সাদিকুল ইসলাম নিয়োগী। প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১৭ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫