নামাজের ভেতর যেসব কাজ করা আবশ্যক, সেগুলোকে নামাজের রুকন বলা হয়। এগুলোর একটিও ছুটে গেলে নামাজ বাতিল গণ্য হবে। নামাজের রুকন ৬টি। যথা—১. তাকবিরে তাহরিমা বলা। আল্লাহর মহিমাবাচক কোনো শব্দ দিয়ে নামাজ শুরু করা।
তবে আল্লাহু আকবর বলে শুরু করা সুন্নত। আল্লাহ তাআলা বলেন, ‘আর তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো।’ (সুরা মুদ্দাসসির: ৩) ২. দাঁড়িয়ে নামাজ পড়া। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা নামাজসমূহ ও মধ্যবর্তী নামাজ যত্নসহকারে আদায় করো এবং আল্লাহর সামনে দাঁড়াও বিনীত হয়ে।’ (সুরা বাকারা: ২৩৮) ৩. কিরাত পড়া। চার রাকাতবিশিষ্ট ফরজ নামাজের প্রথম দুই রাকাত এবং ওয়াজিব, সুন্নত ও নফল নামাজের প্রতি রাকাতে কোরআন থেকে পড়া ফরজ। আল্লাহ তাআলা বলেন, ‘অতএব তোমরা কোরআন থেকে যতটুকু সহজ ততটুকু পড়ো।’ (সুরা মুজ্জাম্মিল: ২০) ৪. রুকু করা।
নামাজের প্রতিটি রাকাতে রুকু করা ফরজ। আল্লাহ তাআলা বলেন, ‘আর তোমরা সালাত কায়েম করো, জাকাত দাও এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো।’ (সুরা বাকারা: ৪৩) ৫. সিজদা করা। নামাজের প্রতি রাকাতে সিজদা করা ফরজ। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ, তোমরা রুকু করো, সিজদা করো, তোমাদের রবের ইবাদত করো এবং ভালো কাজ করো। আশা করা যায়, তোমরা সফল হতে পারবে।’ (সুরা হজ: ৭৭) ৬. শেষ বৈঠক করা। নামাজের শেষ রাকাতে সিজদার পর তাশাহুদ পড়তে যতটুকু সময় লাগে ততটুকু সময় বসতে হবে। মহানবী (সা.) বলেন, ‘এরপর ধীর-স্থিরভাবে ওঠার পর বসবে। …’
লেখক: ইসলামবিষয়ক গবেষক

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫