পাঁচটি ভিন্ন গল্প নিয়ে ‘প্রচলিত’ নামের নতুন ভৌতিক সিরিজ নিয়ে এসেছে চরকি। প্রতি সপ্তাহে প্রচার হচ্ছে একটি করে গল্প। এর আগের তিন সপ্তাহে দেখা গেছে ‘রিংটোন’, ‘বিলাই’ ও ‘বেওয়ারিশ’ শিরোনামের তিনটি গল্প। এবার আসছে ‘কলিংবেল’। রহস্য-রোমাঞ্চে ভরা প্রচলিতর চতুর্থ গল্প কলিংবেল মুক্তি পাবে আজ রাত ৮টায়। বানিয়েছেন আবিদ মল্লিক।
কলিংবেল গল্পে দেখা যাবে, সদ্যবিবাহিত দম্পতি অ্যানা ও রিচার্ড একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছে। প্রতিদিন একই সময়ে বেজে ওঠে ফ্ল্যাটের কলিংবেল। কিন্তু দরজা খুলে কোনো দিন কাউকে দেখতে পায় না অ্যানা ও রিচার্ড। আতঙ্কিত হয়ে পড়ে তারা। কারণ অনুসন্ধান করতে গিয়ে প্রকাশ পায় কিছু অপ্রত্যাশিত সত্য। কলিংবেল গল্পে অভিনয় করেছেন সাদিয়া আয়মান, বায়োজিদ হক জোয়ার্দার ও শাহানা রহমান সুমি।
সাদিয়া আয়মান বলেন, ‘গল্পটা বেশ ভিন্ন। শুরুতে রোমান্টিক কিছু মোমেন্টস ছিল, আবার ভয়ের দৃশ্যও ছিল। এতে আমার চরিত্রের মধ্যে কিছুটা গোয়েন্দার ছাপ পাওয়া যাবে। সেটার জন্য শার্লক হোমসসহ কিছু গোয়েন্দা সিরিজ দেখেছি। আমার লুকটাও ভিন্ন ছিল। কাজটা করে ভালো লেগেছে। আমি চাই গল্পটা সবাই দেখুক।’
এ বছরের জুলাই-আগস্টে সিরিজটির শুটিং হয়েছে ঢাকা, মানিকগঞ্জ ও সাভারের বিভিন্ন লোকেশনে। চিত্রগ্রহণে ছিলেন রাজু রাজ। সংগীতায়োজন করেছেন খৈয়াম সানু সন্ধি। সিরিজটি নিয়ে নির্মাতা আবিদ মল্লিক বলেন, ‘কাজের প্রয়োজনে দেশের বিভিন্ন জায়গায় যেতে হয়। এভাবেই হাঁটতে-চলতে, কখনো মানুষের মুখে শুনে প্রচলিতর গল্পগুলো তৈরি হয়েছে। চেষ্টা করেছি এই সময়কে প্রতিফলিত করার।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫