আজ মুক্তি পাচ্ছে বছরের প্রথম সিনেমা ‘ব্ল্যাক ওয়ার’। পুলিশি অ্যাকশন সিনেমা ‘মিশন এক্সট্রিম’-এর সিক্যুয়েল এটি। প্রথম পর্বের মতো এ পর্বেও নায়ক-নায়িকার চরিত্রে আছেন আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী। এই সিনেমার জন্য ৯ মাস পরিশ্রম করে ‘সিক্স প্যাক’ গড়ে তাক লাগিয়ে দিয়েছেন শুভ। সিনেমার ট্রেলারে দেখা গেছে, দেশে একাধিক হামলার ছক কষেছে সন্ত্রাসীরা। তাদের ঠেকাতে পুলিশের বিশেষায়িত বাহিনীর ঘুম হারাম! এডিসি নাবিদ চরিত্রে জীবন-মরণ মিশনের নেতৃত্ব দিচ্ছেন আরিফিন শুভ।
প্রথম পর্বে রহস্য রেখে শেষ হয়েছিল, সেই রহস্যের সমাধানও দেখা যাবে এবার। কপ ক্রিয়েশন প্রযোজিত মিশন এক্সট্রিমের দুইটি পর্বই সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের প্রমুখ। সিনেমার একটি আইটেম গানে নেচেছেন চিত্রনায়িকা ববি।
ব্ল্যাক ওয়ার মুক্তি পাচ্ছে সারা দেশের ৪৪টি সিনেমা হলে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫