প্রত্যন্ত অঞ্চলের একটি যৌথ পরিবার। সেই পরিবারে সবাই বোকা। অদ্ভুত সব কীর্তিকলাপ করেন তাঁরা। তাঁদের বোকামিতে অন্যরা বেশ মজা পান, কখনো হন বিরক্ত। কিন্তু তাঁরা সবাই মানুষ ভালো।
এমন একটি গল্প নিয়ে তৈরি হচ্ছে ধারাবাহিক নাটক ‘বোকা পরিবার’। লিখেছেন ফজলুল সেলিম, পরিচালনা করছেন সৈয়দ শাকিল। এরই মধ্যে ধারাবাহিকটির প্রথম ২৬ পর্বের শুটিং শেষ হয়েছে। শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার শুরু হবে। এর আগে ‘সম্রাট’, ‘সোনার শেকল’, ‘হাওয়াই মিঠাই’, ‘বাতিঘর’, ‘মামলাবাজ’সহ বেশ কিছু একক ও ধারাবাহিক নাটক বানিয়ে প্রশংসা পেয়েছেন নির্মাতা সৈয়দ শাকিল। ‘বোকা পরিবার’ নিয়েও তিনি ভীষণ আশাবাদী।
সৈয়দ শাকিল বলেন, ‘যে পরিবারের গল্প নিয়ে ধারাবাহিকটি তৈরি হচ্ছে, ওই পরিবারে বাবার দিকের সবাই বোকা। সেই বোকামির বিষয়টিই সচেতনতার সঙ্গে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এতে যাঁরা অভিনয় করেছেন, প্রত্যেকেই বেশ ভালো করেছেন।’
‘বোকা পরিবার’ ধারাবাহিকে অভিনয় করছেন এজাজুল ইসলাম, শিরীন আলম, আব্দুল্লাহ রানা, শেলী আহসান, মীর সাব্বির, সাজু খাদেম, আরফান আহমেদ, নাদিয়া আহমেদ, তাহমিনা সুলতানা মৌ, ঊর্মিলা শ্রাবন্তী কর, রিমি করিম, নায়মা আলম মাহা প্রমুখ।
অভিনেতা মীর সাব্বির বলেন, ‘এর আগে শাকিল ভাইয়ের নির্দেশনায় বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেছি। তিনি মেধাবী একজন পরিচালক, পাশাপাশি একজন ভালো মানুষ। এবারের নাটকটি নিয়েও অনেক আশাবাদী আমি।’
নাদিয়া আহমেদ বলেন, ‘শাকিল ভাইয়ের নির্দেশনায় কাজ করে বরাবরই তৃপ্তি পাই। কারণ, তিনি প্রতিটি চরিত্র ভীষণ যত্ন নিয়ে তৈরি করেন। “বোকা পরিবার”-এ অভিনয় করেও ভালো লেগেছে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
২৪ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫