তারকা দম্পতি চিত্রনায়ক আলমগীর ও সংগীতশিল্পী রুনা লায়লা একসঙ্গে একই মঞ্চে ‘আজীবন সম্মাননা’য় ভূষিত হয়েছেন। গতকাল সন্ধ্যায় কলকাতার নজরুল মঞ্চে ‘টেলিসিনে অ্যাওয়ার্ড’-এর ১৯তম আসরে আলমগীর-রুনার হাতে আজীবন সম্মাননা তুলে দেওয়া হয়।
আলমগীর বলেন, ‘এর আগেও আমি কলকাতা থেকে উত্তমকুমার অ্যাওয়ার্ডসহ বেশ কিছু সম্মাননায় ভূষিত হয়েছি। সম্মাননাপ্রাপ্তিতে আমি খুব বেশি উচ্ছ্বসিত হই না বা সম্মাননাপ্রাপ্তির পর খুব বেশি ভালো লাগা প্রকাশ করতে পারি না। তবে অবশ্যই সম্মাননা পেলে ভালো লাগে। কলকাতায় আমাকে ও রুনাকে যাঁরা আজীবন সম্মাননায় ভূষিত করেছেন, তাঁদের ধন্যবাদ।’
রুনা লায়লা বলেন, ‘এই সম্মাননা প্রদান অনুষ্ঠানটি আমি মনে করি, দুই বাংলার শিল্পীদের মেলবন্ধনের একটি অনুষ্ঠান। এর আগে চ্যানেল আই আয়োজিত একটি অনুষ্ঠানে একই মঞ্চে আমরা দুজন আজীবন সম্মাননায় ভূষিত হয়েছিলাম। যে অনুষ্ঠানে শ্রদ্ধেয় সন্ধ্যা মুখার্জিও উপস্থিত ছিলেন।’ আলমগীর ও রুনা লায়লা শুক্রবার কলকাতা পৌঁছান। গতকাল সন্ধ্যায় টেলিসিনে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেন তাঁরা। একই অনুষ্ঠানে আলমগীর ও রুনা লায়লা ছাড়াও বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ, মীর সাব্বির, আজমেরী হক বাঁধন, ইয়ামিন হক ববি, সংগীতশিল্পী মমতাজ, কোনাল প্রমুখ।
কয়েক বছর ধরে কলকাতার পাশাপাশি বাংলাদেশি শিল্পীদেরও এ পুরস্কার দেওয়া হচ্ছে। এর আগে এই অ্যাওয়ার্ডের ১৮তম আসরে চিত্রনায়ক ফারুককে আজীবন সম্মাননা দেওয়া হয়। একই আয়োজনে বাংলাদেশ থেকে সংগীতশিল্পী এস আই টুটুল, আঁখি আলমগীর, চঞ্চল চৌধুরী, মমও বিভিন্ন বিভাগে পুরস্কার পেয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫