১১ অক্টোবর অমিতাভ বচ্চনের জন্মদিন। ৮০ বছরে পা দেবেন ভারতের কিংবদন্তি এই অভিনেতা। তাঁর ৮০তম জন্মদিনটি স্মরণীয় করে রাখতে আয়োজন করা হচ্ছে চলচ্চিত্র উৎসব ও প্রদর্শনীর। নাম দেওয়া হয়েছে ‘বচ্চন ব্যাক টু বিগিনিং’। মুম্বাইয়ের ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন এবং একটি মাল্টিপ্লেক্স চেন উদ্যোগ নিয়েছে এই চলচ্চিত্র উৎসবের। ৮ থেকে ১১ অক্টোবর ভারতের ১৭টি শহরে অমিতাভ অভিনীত বাছাই করা ১১টি সিনেমা দেখানো হবে। সিনেমাগুলো হলো ‘ডন’, ‘কালা পাথর’, ‘কালিয়া’, ‘কাভি কাভি’, ‘শাহেনশাহ’, ‘অমর আকবর অ্যান্থনি’, ‘নমক হালাল’, ‘অভিমান’, ‘দিওয়ার’, ‘মিলি’, ‘সত্তে পে সত্তা’ এবং ‘চুপকে চুপকে’। কলকাতা, মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরুর পাশাপাশি কানপুর, ইন্দোর, প্রয়াগরাজ, বরোদার মতো শহরের বচ্চনপ্রেমীরা সিনেমাগুলো দেখার সুযোগ পাবেন।
‘বচ্চন ব্যাক টু বিগিনিং’ নিয়ে অমিতাভ নিজেও বেশ উৎসাহী। তিনি বলেন, ‘দেশজুড়ে আমার অভিনীত এতগুলো পুরোনো সিনেমা দেখা যাবে, এটা আমি কল্পনা করিনি। বড় পর্দায় দেখার অভিজ্ঞতা সব সময়ই অন্য রকম। এগুলো শুধু আমার সিনেমা নয়, সেই সময়ের পরিচালক ও কলাকুশলীদেরও সিনেমা। সবাই মিলে এই সিনেমাগুলো তৈরি করেছেন। বড় পর্দায় সিনেমাগুলোর প্রদর্শন মানে এমন একটা সময়কে ফিরিয়ে আনা, যে সময়টা হয়তো হারিয়ে গিয়েছে, কিন্তু আমরা সেটা ভুলিনি। আমাদের সিনেমার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে বড় পর্দায় এ রকম আরও চলচ্চিত্র উৎসবের দরকার আছে।’ জুহুর বিশেষ প্রদর্শনীতে থাকছে পুরোনো সিনেমাগুলোর অরিজিনাল পোস্টার, ‘শাহেনশাহ’ সিনেমাতে ব্যবহৃত অমিতাভের পোশাক, সিনেমাতে অদেখা বেশ কয়েকটি শুটিং স্টিল ইত্যাদি।
ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান শিবেন্দ্র সিং দুঙ্গারপুর বলেন, ‘অমিতাভ বচ্চনের মতো সুপারস্টারের সিনেমা বড় পর্দাতেই মানায়। তাই তাঁর ৮০ বছরের জন্মদিন উদ্যাপনের সবচেয়ে ভালো পন্থা বড় পর্দায় তাঁর বিশেষ সিনেমাগুলো দেখানো। আমার মতো অনেকেই এই সিনেমাগুলো বড় পর্দায় দেখে বড় হয়েছেন। এই উদ্যোগ নিতে পেরে আমরা খুবই আনন্দিত।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫