অভিনেতা ও নির্মাতা ছাড়াও গল্পকার হিসেবে পরিচিতি আছে তৌকীর আহমেদের। তাঁর লেখা গল্পে এ পর্যন্ত অসংখ্য নাটক নির্মিত হয়েছে। তিনি যে নাটকগুলো বানান, সেগুলোর গল্প-চিত্রনাট্য লেখেন তৌকীর নিজেই। এবার তৌকীর আহমেদের গল্প নিয়ে তৈরি হলো ওয়েব ফিল্ম। নাম ‘ড্যাফোডিল’। সম্প্রতি এর শুটিং শেষ হয়েছে। ছবিটি বানিয়েছেন আরিফ খান। ‘ড্যাফোডিল’ ওয়েব ফিল্মে অভিনয় করেছেন রওনক হাসান, সানজিদা প্রীতি, মৌসুমী মৌ প্রমুখ।
আত্মপ্রেমের গল্প নিয়েই তৈরি হয়েছে ছবিটি। কেউ কেউ শুধু নিজেকে নিয়েই মশগুল থাকে, সব সময় আত্মঅহংকারে ভোগে; এ বিষয়টিই উঠে আসবে ছবির গল্পে। ২৩ সেপ্টেম্বর ডিজিটাল প্ল্যাটফর্ম বিঞ্জ-এ প্রকাশ পাবে ওয়েব সিরিজ ‘ড্যাফোডিল’।
তৌকীর আহমেদ নির্মিত সর্বশেষ ছবি ‘স্ফুলিঙ্গ’ মুক্তি পেয়েছিল গত বছরের ডিসেম্বরে। মাহমুদ দিদারের ‘বিউটি সার্কাস’, মানিক মানবিকের ‘ছেলেটি অদ্ভুত’সহ তৌকীর আহমেদ অভিনীত কয়েকটি ছবি আছে মুক্তির অপেক্ষায়। এ ছাড়া শ্যাম বেনেগালের পরিচালনায় বঙ্গবন্ধু বায়োপিকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তৌকীর আহমেদ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৬ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫