কালিহাতীতে স্কুলছাত্রী সুমাইয়া হত্যার প্রধান আসামি মনিরের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়। এদিকে ঘটনার রহস্য উন্মোচন করে র্যাবের একটি দল মনিরকে বুধবার রাত সাড়ে ৭টার দিকে হাসপাতালে আটক করে। র্যাব জানায়, বুধবার সকালে ছুরিকাঘাতে সাবেক প্রেমিকাকে হত্যার পর সে নিজেও আত্মহত্যার চেষ্টা করে গুরুতর আহত হয়। এ ঘটনায় সুমাইয়ার বাবা ফেরদৌস আলম বাদী হয়ে মনিরকে প্রধান আসামি করে বুধবার রাতে কালিহাতী থানায় মামলা করেন।
র্যাব-১২ (সিপিসি-৩) টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার আবদুল্লাহ আল মামুন সুমাইয়ার মায়ের বরাত দিয়ে বলেন, ট্রাকের হেলপার মনিরের সঙ্গে সুমাইয়ার দুই বছর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মনির বখাটে, বদমেজাজি ও মাদকাসক্ত ছিল। কয়েক মাস আগে সুমাইয়া তার সঙ্গে সম্পর্ক ছেদ করে।
দুই মাস আগে অপর এক ছেলের সঙ্গে সম্পর্কে জড়ায়। এতে মনির ক্ষুব্ধ হয়ে পাঁচ-সাত দিন আগে রাস্তায় সুমাইয়াকে মারধর করে। এই মারার দৃশ্য মনির ভিডিও করে বন্ধুদের দেখায়। মঙ্গল রাতে এলেঙ্গা সামসুল হক কলেজে মনির তার ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে আড্ডায় সুমাইয়া ও তার প্রেমিকের ওপর ক্ষোভ প্রকাশ করে। পর দিন সকাল ৭টায় প্রাইভেট পড়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয় সুমাইয়া। এ সময় সে সুমাইয়াকে হত্যা করে।
তাঁর বন্ধুদের কাছ থেকে পাওয়া ভিডিওতে দেখা যায়, মনির একটি সুইচ গিয়ার ছুরি সংগ্রহ করে লাইকির জন্য ভিডিও তৈরি করছে। বিভিন্ন স্টাইলে মনির ওই সুইচ গিয়ার ছুরি ব্যবহার করার দৃশ্য ধারণ করে। যা র্যাবের গোয়েন্দা টিম উদ্ধার করেন। এ ছাড়া ঘটনাস্থলে একই ধরনের রক্তাক্ত সুইচ গিয়ার ছুরি পুলিশ জব্দ করে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, ময়নাতদন্ত শেষে মনিরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫