নোয়াখালীর সোনাপুর রেলস্টেশনে উপকূল এক্সপ্রেস ট্রেন থেকে ১৫ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় মাদক কারবারিদের আটক করা যায়নি। গতকাল মঙ্গলবার সকালে সুধারাম মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুজন বিকাশ চাকমার নেতৃত্বে এ গাঁজা জব্দ করেন।
পুলিশ জানায়, গত সোমবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটিতে বিপুল পরিমাণ গাঁজা রয়েছ খবর পাওয়া যায়। এ সংবাদে গতকাল সকাল থেকে সোনাপুর রেল স্টেশনে অবস্থান নেয় পুলিশ। সকালে ট্রেনটি স্টেশনে পৌঁছালে সবাই নেমে যাওয়ার পর স্টেশনের পাশে সড়কের ওপর বড় দুটি ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশ। পরে ব্যাগ দুটিতে তল্লাশি চালিয়ে ১৫টি পলিথিনে থাকা ১৫ কেজি গাঁজা জব্দ করা হয়। স্টেশনে পুলিশের উপস্থিতি দেখে মাদক কারবারিরা গাঁজার ব্যাগ রেখে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
সুধারাম থানার ওসি আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গাঁজাগুলো কারা নোয়াখালী নিয়ে আসছেন, তাঁদের চিহ্নিত করার জন্য পুলিশ কাজ করছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫