শহরের ব্যস্ততম জীবন আর দীর্ঘ ক্লান্তি শেষে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বাড়ি ফেরে অসংখ্য মানুষ। প্রিয়জনের সঙ্গে সময় হয়ে ওঠে আনন্দময়। তবে কারও কারও ক্ষেত্রে হয় ব্যতিক্রম। বাড়ি ফেরার এই প্রতিযোগিতায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বা অঙ্গহানির মতো ঘটনা এখন যেন নিয়মিত চিত্র। আনন্দের বদলে ওই পরিবারে তখন নেমে আসে বিষাদের ছায়া।
এসব বিবেচনায় বাড়ি ফেরা নিয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তৈরি হয়েছে তথ্যচিত্র ‘বাড়ি ফেরা’। অভিনয় করেছেন রিয়াজ। আরও আছেন ‘মিরাক্কেল’খ্যাত পাভেল ও লামিমা। তথ্যচিত্রটির পরিকল্পনা ও চিত্রনাট্য করেছেন রম্যলেখক ও অভিনেতা আহসান কবির। নির্মাণ করেছেন খান মোহাম্মদ বদরুদ্দীন। নির্মাতা জানিয়েছেন, আগামী ঈদে বিভিন্ন নৌযান, টার্মিনাল ও টিভি চ্যানেলে প্রচার করা হবে তথ্যচিত্রটি।
প্রতিবার ঈদ উৎসবে লঞ্চঘাট, বাস টার্মিনাল কিংবা রেলস্টেশনে থাকে উপচে পড়া মানুষের ভিড়। নিয়ম মেনে এবং যাত্রীবোঝাই কোনো যানে ভ্রমণ না করার অনুরোধ নিয়ে এই তথ্যচিত্র নির্মিত হয়েছে।
এ প্রসঙ্গে অভিনেতা রিয়াজ বলেন, ‘মানুষকে সচেতন করতেই আমাদের এই চেষ্টা। জনসচেতনতামূলক কাজ করলে তো সব সময়ই অন্য রকম আনন্দ হয়। আশা করছি, ঈদে বাড়ি ফেরা মানুষকে নিরাপদ চলাচলে সচেতন হতে এই তথ্যচিত্র সহায়ক হবে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
২৫ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫