কিশোরগঞ্জের তাড়াইলে কৃষিজমি থেকে শাহ আলম (৩০) নামের এক অটোরিকশাচালকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বুধবার সকালে উপজেলার পাঁছ ভাওয়াল গ্রামের সোহেল মিয়ার জমি থেকে এই লাশ উদ্ধার করা হয়। পরে গতকাল দুপুরে শাহ আলমের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। শাহ আলম উপজেলার রাউতি ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সকালে স্থানীয় কয়েক জন কৃষক সোহেল মিয়ার জমিতে ক্ষতবিক্ষত মৃতদেহ দেখে থানায় খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করেন।
শাহ আলমের মামা জাকির হোসেন বলেন, মঙ্গলবার দুপুরে শাহ আলম নিজের অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি ফিরতে দেরি হওয়ায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে সকালে শাহ আলমের ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়।
তাড়াইল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, শাহ আলমের লাশের পাশেই দুটি ছুরি ও তিন জোড়া জুতা পাওয়া গেছে। যে জমিতে মরদেহ উদ্ধার করা হয়েছে, সেখান থেকে অটোরিকশা ও শাহ আলমের ব্যবহৃত মোবাইল সেট পাওয়া গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে উপর্যুপরি ছুরিকাঘাতে তাঁকে হত্যা করা হয়েছে। তাঁর গলায়, বুকে ও পিঠে অনেকগুলো আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনার তদন্ত চলছে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৭ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫