দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের হাতে উঠল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বাংলা ২০২১। টানা তৃতীয়বারের মতো তিনি এই পুরস্কার পেলেন। পপুলার ক্যাটাগরিতে সেরা অভিনেত্রী হিসেবে বৃহস্পতিবার রাতে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। অতনু ঘোষের ‘বিনিসুতোয়’ সিনেমায় অভিনয়ের জন্য এই স্বীকৃতি মিলল জয়া আহসানের।
জয়া আহসান বলেন, ‘ভালো লাগছে। ভেবেছিলাম দুইবার পেয়েছি এবার হয়তো পাব না। জাস্ট পার্টিসিপেট করার জন্য অনুষ্ঠানে গিয়েছিলাম। পুরস্কারটি পেয়ে খুব ভালো লাগছে। সহকর্মীরাও ভীষণ খুশি। আমি আসলে আশা করিনি পপুলার ক্যাটাগরিতে পেয়ে যাব। হ্যাটট্রিক হলো।’
জয়া যোগ করেন, ‘আমাদের সিনেমাটি তিনটি গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেল। এছাড়া ‘‘ট্যাংরা ব্লুজ’’ সিনেমায় অভিনয়ের জন্য সামিউল আলম সহ-অভিনেতার পুরস্কার পেয়েছে। এটাও আমাদের সবার খুব ভালো লেগেছে। ছেলেটা একটা বস্তি থেকে উঠে এসেছে। এবার যেটা দেখলাম, পপুলার ক্যাটাগরিতেও শিল্পমানের জন্যই যেগুলো আলোচনায় এসেছে, সেগুলোকে এগিয়ে রেখেছে। সেটা খুবই ভালো লেগেছে। আমরা সব সময় যেভাবে ভাবি এগুলো সমালোচকদের খুশি করা সিনেমা, সেগুলোও এখন ধীরে ধীরে মেইন স্ট্রিমে চলে এসেছে।’
এ বছর ‘বিনিসুতোয়’ সিনেমায় অভিনয় করে দুটি বিভাগে মনোনয়ন পেয়েছিলেন জয়া। সেরা অভিনেত্রীর মনোনয়নের দৌড়ে জয়াকে লড়তে হয়েছে অপরাজিতা আঢ্য, কোয়েল মল্লিক, ঋতাভরী চক্রবর্তী ও রুক্মিণী মৈত্রের সঙ্গে। এর আগে টালিউডের সিনেমা ‘বিজয়া’ ও ‘রবিবার’–এর জন্য ফিল্মফেয়ারে (বাংলা) সেরা অভিনেত্রীর পুরস্কার পান জয়া আহসান।
জয়া এখন অভিনয় করছেন সৌকর্য ঘোষালের ‘কালান্তর’ সিনেমায়। বঙ্গভঙ্গের উত্তাল সময়ের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে সিনেমাটি। ‘কালান্তর’ নিয়ে জয়া আহসান বলেন, ‘কাজটা হাফ ডান ছিল, এ লটে সিনেমাটির কাজ শেষ হয়ে যাবে। ঝাড়খান্ডে সিনেমাটির শুটিং চলছে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫