পটুয়াখালীর দুমকীতে স্কুল ও সাইক্লোন শেল্টার সেন্টার (ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র) নির্মাণকাজ শেষে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
গতকাল বুধবার দুমকী উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলামিক উন্নয়ন ব্যাংক নির্মিত চর বয়েড়া মাধ্যমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার ভবনের চাবি হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত, ইসলামী উন্নয়ন ব্যাংকের বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ প্রোগ্রামের প্রধান পোর্টফোলিও ব্যবস্থাপক আবদুল্লাহ মোহাম্মদ সাঈদ, কর্মসূচি সমন্বয় অফিসের কান্ট্রি কো-অর্ডিনেটর মো. আরিফ শহিদ, প্রকল্প পরিচালক পল নরম্যান বার্ড, দুমকী উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশিদ হাওলাদার, ইউএনও মো. আল ইমরান প্রমুখ।
উপাচার্য জানান, এই সাইক্লোন শেল্টার কাম স্কুল হস্তান্তর কর্মসূচির মাধ্যমে ২৪০ জন শিক্ষার্থী শিক্ষা পাবে এবং প্রাকৃতিক দুর্যোগের সময় ২ হাজার মানুষ এবং ৫০০ গবাদিপশু একটি ভবনে আশ্রয় নিতে পারবে।
মো. আরিফ শহিদ জানান, ভবনগুলো প্রতি ঘণ্টায় ২৬০ কিলোমিটার পর্যন্ত বায়ুপ্রবাহ (ঘূর্ণিঝড়) প্রতিরোধ করতে সক্ষম। এ ছাড়া সৌর বিদ্যুতের মাধ্যমে বিদ্যুৎব্যবস্থাসহ অন্যান্য সুবিধা সংযোজিত হয়েছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫