
‘মেধা ও মননে সুন্দর আগামী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অরঙ্গবাদ-বড়িয়াল কিশোর ক্লাবের উদ্যোগে কৈশোর কর্মসূচি নিয়ে আলোচনা সভা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের অরঙ্গবাদ এলাকায় পল্লী সহায়ক কর্মসূচি ও অ্যাসোসিয়েশন ফর রুরাল অ্যাডভান্স ইন বাংলাদেশ এর সার্বিক সহযোগিতায় সভার আয়োজন করা হয়। অরঙ্গবাদ-বড়িয়াল কিশোর ক্লাবের সভাপতি মেহেদি হাসান সভাপতিত্ব করেন। অ্যাসোসিয়েশন ফর রুরাল অ্যাডভান্স ইন বাংলাদেশ এর কৈশোর কর্মসূচির সিনিয়র প্রোগ্রাম অফিসার তাপস ঘোষ, অরঙ্গবাদ বড়িয়াল কিশোর ক্লাবের সাধারণ সম্পাদক মো. তুহিন প্রমুখ বক্তব্য রাখেন। ক্লাবের মোট ৩১ জন সদস্য উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা সামাজিক সচেতনতা, কৈশোর স্বাস্থ্য উন্নয়ন ও পুষ্টি সচেতনতা, নৈতিক মূল্যবোধ চর্চা, স্বাস্থ্যকর স্যানিটেশন ও মাদকের কুফল, খাদ্য ও পুষ্টি সচেতনতা, খাদ্যের গুণাগুণ রক্ষার কৌশল, বজ্র পাতের হাত থেকে রক্ষার কৌশল, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা, করোনা ভাইরাসের বিস্তার রোধে করণীয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫