ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুলিক নদী বাঁচাতে মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করা হয়। নদীর মূল ভূখণ্ড দখলমুক্ত করা এবং প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষার দাবিতে রাণীশংকৈল কুলিক নদী সুরক্ষা কমিটির ব্যানারে এ মানববন্ধন হয়।
এ সময় বক্তারা বলেন, কুলিক নদীকে দখল ও দূষণমুক্ত করে স্বাভাবিক প্রক্রিয়ায় নিয়ে আসতে হবে। খনন করে নদীর যৌবন ফিরিয়ে আনতে হবে। এ ছাড়া নদীর পাড় বাঁধাই করে দুইপাড়ে গাছ রোপণ করতে হবে। নদী রক্ষার স্বার্থে সব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।
কুলিক নদী সুরক্ষা কমিটির আহ্বায়ক, ভাইস চেয়ারম্যান সোহেল রানার সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক অধ্যক্ষ সইদুল হক, নদী সুরক্ষা কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট মেহেদী হাসান শুভ, সাবেক পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিউল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক আরথান আলী প্রমুখ।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
২২ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫