অবশেষে ভাষার মাসে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মায়ার জঞ্জাল’। বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক জসীম আহমেদ। মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোট গল্প ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ অবলম্বনে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি। নির্মাণ করেছেন ভারতের ইন্দ্রনীল রায় চৌধুরী। দুই বাংলায় একই সঙ্গে মুক্তির প্রত্যাশা করছেন সিনেমাটির প্রযোজক ও বাংলাদেশি নির্মাতা জসীম আহমেদ। এর অংশ হিসেবে সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে।
মায়ার জঞ্জাল দিয়ে ১৮ বছর পর বড় পর্দার ফিরছেন অপি করিম। তাঁর চরিত্রের নাম সোমা। মেয়েটি কলকাতার। সে বিবাহিতা। বেকার স্বামী আর একমাত্র সন্তানকে নিয়ে তার সংসার। সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াতে আর সংসারের খরচ জোগাতে চাকরি করে সোমা। তার স্বামী চাদু চরিত্রে আছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ ছিল অপি করিমের প্রথম চলচ্চিত্র। এরপর আর বড় পর্দায় দেখা যায়নি তাঁকে।
‘মায়ার জঞ্জাল’ সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের নাট্যদল প্রাচ্যনাটের সোহেল রানা (সত্য), কলকাতার অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ (বিউটি), ব্রাত্য বসু (গণেশ বাবু) প্রমুখ। সিনেমার শুটিং হয়েছে ঢাকা ও কলকাতায়।
সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার ও মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইউরোপিয়ান প্রিমিয়ার হওয়া সিনেমাটি ইতিমধ্যেই বেশ কিছু আন্তর্জাতিক পুরস্কার জিতেছে। পাশাপাশি বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে দর্শক ও সমালোচকদের।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১১ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫