উচ্চাঙ্গ সংগীতকে শ্রোতাদের কাছে জনপ্রিয় করার লক্ষ্যে চ্যানেল আই এক দশকের বেশি সময় ধরে আয়োজন করে আসছে বাংলা খেয়াল উৎসব। এরই ধারাবাহিকতায় কাল বুধবার সন্ধ্যা থেকে শুরু হচ্ছে উৎসবের ১১তম আসর। এই উৎসব শেষ হবে ১ ফেব্রুয়ারি সকাল ৯টায়। উৎসবটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। প্রযোজনা করবেন অনন্যা রুমা। উৎসবের উদ্বোধনী পর্বে উপস্থিত থাকবেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, সংগীতশিল্পী ড. লীনা তাপসী খান, ড. অসিত রায়, হারুন অর রশিদ, সেলিনা আজাদ, সালাহউদ্দিন আহমেদ, করিম শাহাবুদ্দিন, ফেরদৌস আরা প্রমুখ।
এ উপলক্ষে চ্যানেল আই কার্যালয়ে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে শাইখ সিরাজ বলেন, ‘১০ বছর পার করে এবার ১১ বছরে বাংলা খেয়াল উৎসব। আমরা প্রতিবছরই ভাষার মাস ফেব্রুয়ারিকে মাথায় রেখে এই আয়োজন করে থাকি। প্রতিবারের মতো এবারের আয়োজনেও শতাধিক শিশুশিল্পীর পাশাপাশি ওস্তাদরা খেয়াল পরিবেশন করবেন। বাংলা খেয়াল ঘিরে চ্যানেল আইয়ের এই আয়োজন ইতিমধ্যেই পরিচিতি পেয়েছে। এখনো এটি সর্বত্র না পৌঁছালেও আশা করি, পৃষ্ঠপোষকতা জোরদার হলে এটি অনেকটাই এগিয়ে যাবে।’
এই আয়োজন শুরু করেছিলেন সংগীতজ্ঞ আজাদ রহমান। প্রয়াত এই সংগীতজ্ঞের সহধর্মিণী সেলিনা আজাদ তাঁর স্মরণে বলেন, ‘আজাদ রহমান তাঁর জীবনের একটি দীর্ঘ সময় বাংলা খেয়ালের সঙ্গে যুক্ত ছিলেন। উনি বাংলা খেয়ালের একটি নব দিগন্তের সূচনা করেছেন। অনেক বাধাবিপত্তির পরেও তিনি তাঁর কাজটি জীবনের শেষ অবধি লালন করেছেন।’
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত অতিথি এবং গণমাধ্যম ব্যক্তিত্বরাও প্রয়াত আজাদ রহমানের স্মরণে ও বাংলা খেয়ালের আয়োজন নিয়ে কথা বলেন। সেই সঙ্গে এই আয়োজনকে আরও বিস্তৃতভাবে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫